• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা দেশজুড়ে অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী সেমিফাইনালে লড়াইয়ে কে কার মুখোমুখি, খেলা কখন ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

বাউবির বিএ এবং বিএসএস প্রোগ্রামের সমন্বয়কারীদের সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা

প্রজন্মের আলো / ৩১০ শেয়ার
Update মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

আরিফুল ইসলাম, রাজশাহী :

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আসন্ন বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৪ আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। বাউবি বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৪ সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠান, ছবিযুক্ত প্রবেশপত্র ও স্বতন্ত্র হাজিরা শীট সংশ্লিষ্ট স্টাডি সেন্টার থেকে প্রিন্টের বিষয়ে ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বুধবার সকাল ১০টায় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে বিএ এবং বিএসএস প্রোগ্রামের অধ্যক্ষ/সমন্বয়কারীগণের সাথে বাউবি কর্মকর্তাদের এক মত বিনিময় সভা  অনুষ্ঠিত হয়।  মতবিনিময় সভায় সভাপতিত্ত্ব করেন বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ওয়াহিদুজ্জামান আহমেদ (কনক)। এবারে পরীক্ষার্থীদের ছবিযুক্ত প্রবেশপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। শিক্ষার্থীকে osapsnew.bou.ac.bd-তে প্রবেশ করে User ID এবং Password দিয়ে Login করে Admit Card Download  করে প্রিন্ট করতে হবে। সেই সাথে বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৪ এর প্রত্যেক ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে সাদা কালো ছবিযুক্ত স্বতন্ত্র হাজিরাশীট প্রিন্ট করতে হবে।

সভায় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তাগণ, আওতাধীন উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধান যুগ্ম-আঞ্চলিক পরিচালক মোঃ আয়নুল হক (পাবনা), যুগ্ম-আঞ্চলিক পরিচালক মোঃ গোলাম কিবরিয়া (চাঁপাইনবাবগঞ্জ), উপ-আঞ্চলিক পরিচালক শাহ্ মুহা: আব্দুল মালেক (নওগাঁ) ও উপ-আঞ্চলিক পরিচালক তানিয়া তালুকদার (নাটোর) এবং বিএ/বিএসএস প্রোগ্রামের অধ্যক্ষ/সমন্বয়কারীগণ উপস্থিত ছিলেন। আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক ও সংশ্লিষ্ট প্রোগ্রাম অফিসার মোহা: শামসুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালন করেন। সেই সাথে বিএ এবং বিএসএস প্রোগ্রাম ২০২৬ ভর্তি সম্পর্কে উক্ত প্রোগ্রাম অফিসার রাজশাহী জেলার সকল স্টাডি সেন্টারের সমন্বয়কারীদের শিক্ষার্থী বৃদ্ধির জন্য অনুরোধ করেন। রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ওয়াহিদুজ্জামান আহমেদ (কনক) প্রমোশনাল কার্যক্রমের অংশ হিসাবে কাঠের উপর খোদাই করা চাবির রিং উপস্থিত সমন্বয়কারী/টিউটরদের নিকট বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories