• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

পিআরসহ ৫দফা দাবিতে নওগাঁয় জামায়াতের মানববন্ধন

প্রজন্মের আলো / ১৩৩ শেয়ার
Update বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

সংবাদদাতা:

পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় শহরের মুক্তিরমোড়ে ‎বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।

‎এসময় নওগাঁ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য খ.ম আব্দুর রাকিব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডঃ আ.স.ম  সায়েম,ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডঃ আব্দুর রহিম, নওগাঁ পৌরসভা জামায়াতের আমির মাওলানা ওবায়দুল ইসলাম সহ অন্যরা। এসময় জেলার বিভিন্ন উপজেলার ‎জামায়াত ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন- পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলসমূহ দাবি জানিয়ে আসছে। এসব দাবি বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে, যা বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় আসীন করবে। এজন্য পিআর বাস্তবায়ন করা, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিষ্টদের বিচার দৃশ্যমান করা ও ১৪দল ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করে দ্রুত ৫-দফা দাবি বাস্তবায়ন প্রয়োজন।

জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডঃ আ.স.ম  সায়েম বলেন- একটি গোষ্ঠী জুলাই সনদ বাস্তবায়ণ হতে দিচ্ছে না। যদি জুলাই সনদ বাস্তবায়ণ না হয় তাহলে নতুন বাংলাদেশের স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। পিআর পৃথিবীতে একটি অতি জনপ্রিয় দাবী। আর এ পদ্ধতিতে সংখ্যানুপাতিক হারে আসন বন্টন করতে হবে।

নওগাঁ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য খ.ম আব্দুর রাকিব বলেন- ‎জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলসমূহ দাবি জানিয়ে আসছে। স্বৈরাচার সরকার রসিকতা করে বলেছিল শিশু ও পাগল ছাড়া বাংলাদেশে যেমন কেয়ারটেকার বুঝে না। তেমনি পিআর পদ্ধতিও কেউ বুঝে না। তবে ৫ আগষ্টের পর জুলাই আন্দোলনের ফলে জালেমদের বিদায় হয়েছে। তবে বাংলার মানুষ এখন পিআর, গণভোট, ফ্যাসিষ্টদের বিচারের দাবীতে হাজার হাজার সমর্থন জানিয়ে আসছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে গঠিত হবে তার দাবীতে আমরা রাজপথে নেমেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories