• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারের দৃষ্টিনন্দন নতুন সড়কের জমি হস্তান্তর

প্রজন্মের আলো / ৩৪৪ শেয়ার
Update বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

শাহরিয়ার শাওন :
নওগাঁর ইউনেস্কো স্বীকৃত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঐতিহাসিক নিদর্শন, পাহাড়পুর বৌদ্ধ বিহার, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পর্যটকদের সুরক্ষিত ভ্রমণের জন্য আরও আধুনিক পথে এগোচ্ছে।
ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারের দৃষ্টিনন্দন নতুন সড়কের জন্য অধিগ্রহণকৃত জমি জেলা প্রশাসকের হতে সড়ক বিভাগের নিকট হস্তান্তরের মাধ্যমে এর শুভ সূচনা হয়।
সোমবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম মামুন নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদুল হককে সড়ক নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমি হস্তান্তর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু এবং জমির মালিকরা।
কর্মকর্তারা জানান, ১৫শ বছরের পুরনো এই ঐতিহাসিক নিদর্শনে পৌঁছাতে পর্যটকদের এখনো ঝুঁকিপূর্ণ, সরু রাস্তা ব্যবহার করতে হয়। নতুন সড়ক নির্মাণের মাধ্যমে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং দেশী-বিদেশী পর্যটকরা সহজে বিহারের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদুল হক বলেন,”এই সড়ক নির্মাণ প্রকল্প শুধু ভ্রমণ সহজ করবে না, বরং পাহাড়পুর বৌদ্ধবিহারের সঙ্গে সংযুক্ত পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করবে। আমরা চাই দেশ-বিদেশের মানুষরা এই ঐতিহাসিক নিদর্শনটি নিরাপদ ও সুবিধাজনকভাবে দেখতে আসুক।”
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই প্রকল্পের মাধ্যমে নওগাঁর পর্যটন খাত নতুন মাত্রা পাবে। নতুন সড়কটি ইতিহাস, সংস্কৃতি ও আধুনিক অবকাঠামোর এক অনন্য মেলবন্ধন ঘটাবে, যা দেশের পর্যটন মানচিত্রে পাহাড়পুরকে বিশেষভাবে স্থান দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories