নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর-৩ বিএনপি নেতা বাবুলের নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় মহাদেবপুর উপজেলা বাসস্ট্যান্ড মোরে বিশাল এই নির্বাচনের কর্মী সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের নির্বাচনীয় কর্মীসভার আয়োজনের মূল্য লক্ষ্য নওগাঁ ৩ আসনের সকল বিএনপি সংগঠনের কর্মীদের একসঙ্গে কাজ করা এবং মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করা।
এই কর্মী সভার আয়োজন করেন মহাদেবপুর উপজেলা বিএনপির কৃষক দল। বিএনপি নেতা শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাস আলী,কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ রাজু হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক মন্ডল,এ সময় কর্মী সভায় উপস্থিত প্রায় চার থেকে পাঁচ হাজার নারী পুরুষ বক্তব্য শুনেন এবং বিএনপির মনোনীত এমপি প্রার্থী ফজলে হুদা বাবুলের সাথে কাজ করবে প্রত্যাশা জানায়।
এ সময় বক্তারা বলেন, নমিনেশন চেয়ে না পেয়ে বিগত দিনে যারা আন্দোলন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা করেছেন তাদের প্রতি অনুরোধ রইল রাগ ও অভিমান বাদ দিয়ে ধানের শিষের পক্ষে কাজ করার।
দলের পক্ষ থেকে যে দিক নির্দেশনা দেওয়া আছে, আমরা আশা করবো খুব দ্রুত ফজলে হুদা বাবুল ভাইয়ের পক্ষে কাজ করবেন।
বক্তারা আরও বলেন, যারা বদলগাছীর সাথে মহাদেবপুরের বৈষম্য তৈরি করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্য বলি আমরা বিগত দিনে বদলগাছীতে ধানের শিষ প্রতিকে বেশি ভোট পেয়েছি। কাজেই আপনারা কোনো বৈষম্য সৃষ্টি করবেন না।
বদলগাছী-মহাদেবপুর ভাই ভাই, ধানের শিষে ভোট চাই।