• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে সুবিধা, কী থাকছে নতুন কাঠামোয়
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

জনস্বাস্থ্য সুরক্ষায় “নিকোটিন পাউচ’ও “ই-সিগারেট’ নিষিদ্ধ করার আহবান জানিয়েছে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি

প্রজন্মের আলো / ১৪১ শেয়ার
Update মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
প্রতিকী ছবি

তাহেরা এনায়েত করিম:

জনস্বাস্থ্য সুরক্ষায় “নিকোটিন পাউচ’ও “ই-সিগারেট’ নিষিদ্ধ করার আহবান জানিয়েছে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি। ৮ ডিসেম্বর বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (BMSS)-এর প্রেস বিবৃতিতে এই আহবান জানানো হয়।

বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (BMSS) এর সভাপতি ডা.ইফতেখার আহমেদ সাকিব স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়- আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি (বেজা) বহুজাতিক কোম্পানি “ফিলিপ মরিস’কে দেশে ক্ষতিকর “নিকোটিন পাউচ’কারখানা স্থাপনের অনুমোদন দিয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির পক্ষ থেকে বেজা- কর্তৃপক্ষকে এধরনের জনস্বাস্থ্যহানীকর সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানাচ্ছি। গবেষনায় প্রমাণিত যে, ই-সিগারেট/ভেপ, নিকোটিন পাউচ ইত্যাদি পণ্য প্রচলিত তামাকের মতই আসক্তি সৃষ্টিকারি এবং কিছু ক্ষেত্রে তামাকের চেয়ে অধিক ক্ষতিকর। এটি মুখ ও মাড়ির ক্ষতি করার পাশাপাশি হৃদস্পন্দন ও রক্তচাপ বাড়ায়, যা দীর্ঘমেয়াদে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়াতে পারে। কিন্তু ব্যবসা ও মুনাফা অর্জনের স্বার্থে কোম্পানিগুলো এ পণ্যগুলোকে “ধূমপান ছাড়ার উপায়”বা “কম ক্ষতিকর”প্রচার করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা “ই-সিগারেট” ও “নিকোটিন পাউচ” কে আসক্তিকর ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য হিসেবে উল্লেখ করে সতর্ক করেছে। পর ইতোমধ্যে নেদারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, রাশিয়া, সিঙ্গাপুরসহ ১১টি দেশ “নিকোটিন পাউচ’সম্পুর্ণ নিষিদ্ধ করেছে এবং ৩৪টি দেশ কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে এটিকে নির্মুল করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফান্স, ইতালি, আর্জেন্টিনা, ব্রাজিল, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলংকা ভারতসহ বিশ্বের ৪৭টি দেশ ই-সিগারেট সম্পুর্ণ নিষিদ্ধ করেছে।

বাংলাদেশে বর্তমানে এ ধরনের আসক্তি তৈরীকারী নেশা দ্রব্যর প্রচলন নেই। এ অবস্থায় বেজা এর এ ধরনের কারখানা স্থাপনের অনুমতি দেশে নতুন নেশা দ্রব্যর দ্বার উন্মোচন করবে। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের তথ্যানুসারে বাংলাদেশে মানুষের চিকিৎসার পিছনে ব্যয়কৃত অর্থের ৭০% এর অধিক দিতে হয় নিজ পকেট থেকে । যা রাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় রাষ্ট্রের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা জরুরী। এমতাবস্থায় জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রæত নিকোটিন পাউচ উৎপাদনের অনুমতি বাতিল, দেশে সবধরনের ই-সিগারেট/ভেপজাতীয় পণ্য ও নিকোটিন পাউচ এর উৎপাদন, বিপণন, সংরক্ষণ, আমদানি ও রপ্তানি নিষিদ্ধ করার পাশাপাশি দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার আহবান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories