আরিফুল ইসলাম, রাজশাহী:
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর স্কুল অব এডুকেশন পরিচালিত বিএড প্রোগ্রামের ২০২৬ শিক্ষাবর্ষের (২৬তম ব্যাচ) ভর্তি পরীক্ষা শনিবার, ১৩ ডিসেম্বর বিকাল ৩.০০টা থেকে ৪.০০টা পর্যন্ত ঘণ্টাব্যাপী রাজশাহীর ২টি কেন্দ্র রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ও নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহীতে একযোগে অনুষ্ঠিত হয়। উক্ত ভর্তি পরীক্ষায় রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ৫৮৪ জনের মধ্যে ৫২৬ জন এবং নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ২২০ জনের মধ্যে ১৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন বাউবির ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে সন্তোষ প্রকাশ করেন।
এছাড়া রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে ছিলেন বাউবি স্কুল অব এডুকেশন-এর প্রফেসর মো. আনোয়ারুল ইসলাম (রসায়ন) এবং নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী পরীক্ষা কেন্দ্রে প্রফেসর ড. লাভলী আক্তার ডলি (দর্শন)।