রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার ডাক বাংলো মাঠে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহাদেবপুর উপজেলা ধানের শীষ সমর্থক গোষ্ঠি দোয়া মাহফিলের আয়োজন করে। এসময় ধানের শীষ সমর্থক গোষ্ঠির আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দীক নান্নু। এসময় আরো বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডনসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- মহাদেবপুর ধানের শীষ সমর্থক গোষ্ঠি সেকেন্দার আলী ও যুগ্ম সদস্য সচিব মতিউর রহমান মতি।
এ আসনের উন্নয়নে ফজলে হুদা বলেন, বিজয়ী হতে পারলে এ আসন ২-৩ মাসের মধ্যে মাদকমুক্ত করা হবে। শিক্ষাঙ্গনে কোন রাজনীতি থাকবে না। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে। ন্যায্যমূল্যে কৃষকদের থেকে কৃষিপন্য কেনা হবে। এ দুই উপজেলায় দুইটি ইন্ডাস্ট্রি করা হবে যেখানে বেকারদের কর্মসংস্থান করা হবে, নারীদের ফ্যামিলি কার্ড প্রদান করা হবে এবং স্বাস্থ্যসেবার মান বাড়ানো হবে।