• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ জুলাই পদযাত্রা ও জনসভা

প্রজন্মের আলো / ৬ শেয়ার
Update মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নওগাঁ জেলা প্রতিনিধি:
‘দেশ গড়তে জুলাই জাগরণ’এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে জুলাই পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বদলগাছী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা দেশের চলমান দুর্নীতি ও রাজনৈতিক সংস্কৃতির কঠোর সমালোচনা করে শুদ্ধি অভিযানের আহ্বান জানিয়েছে
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ‘একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ রাষ্ট্র গড়তে হলে সর্বস্তরে বিদ্যমান ঘুষ ও চাঁদাবাজির অভিশাপ নির্মূল করা অপরিহার্য।’ রাজনৈতিক নেতাদের কর্মপদ্ধতির সমালোচনা করে তিনি আরও বলেন, ‘কেবল লোক দেখানো বা সেলফি তোলার রাজনীতির মাধ্যমে জনপ্রিয়তা অর্জনের দিন শেষ হয়েছে। জনগণের প্রকৃত উন্নয়ন ও সেবাই হওয়া উচিত রাজনীতির মূল লক্ষ্য।’
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান তার বক্তব্যে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি দুর্নীতিমুক্ত প্রশাসন ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন।
এ সময় জনসভায় এনসিপির স্থানীয় নেতাকর্মী, সাধারণ জনগণসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories