সংবাদদাতা:
মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫৫ তম বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় এই উপলক্ষে বদলগাছী বাসস্ট্যান্ড থেকে র্যালী শুরু হয় এবং চৌরাস্তায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
নওগাঁ জেলা জামায়াতে ইসলামের বায়তুলমাল সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাসিরুদ্দিন পাটোয়ারী এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি এবং ৪৮ নওগাঁ ৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওঃ মোঃ মাহফুজুর রহমান ।
এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন স্বাধীনতার ৫৫ বছর পার হলে দেশের জনগণ প্রকৃত স্বাধীনতা সুফল পায়নি। বিগত ফ্যাসিবাদী সরকার দেশের জনগণকে স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত করেছিল। এই দেশের জনগণ এখনো বৈষম্যমুক্ত, চাঁদাবাজমুক্ত দেশ পায় নি।
এই উপমহাদেশে বৃটিসদের ফ্যাসিস্ট থেকে মুক্তি লাভ করেছিল, একাত্তরে পাকিস্তানের বৈষম্য এবং নির্যাতন থেকে মুক্তি পেয়েছিল। ২৪ শে খুনি হাসিনার ফ্যাসিজম থেকে মুক্তি লাভ করেছে। কিন্তু এখনো অনেকে নতুন করে ফ্যাসিস্ট হওয়ার স্বপ্ন দেখছেন। তাদের হুশিয়ার করে বলে দিতে চাই, ২৪শের নতুন প্রজন্ম আর ফ্যাসিস্ট হতে দিবে না। দুর্নীতিবাজদের থেকে চাঁদাবাজদের থেকে মুক্তি চাই৷