• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি: হাড়কাঁপানো শীতে জবুথবু জনজীবন  

প্রজন্মের আলো / ১২০ শেয়ার
Update বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
ছবি সংগৃহীত

শাহরিয়ার শাওন :
নওগাঁয় জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। বুধবার সকালে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই জেলায়। তীব্র শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের এই জনপদের স্বাভাবিক জীবনযাত্রা।
স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন। তাপমাত্রা ৮ ডিগ্রির নিচে নেমে আসায় জেলাজুড়ে এখন মৃত শৈত্যপ্রবাহ’ বইছে।
তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও নিম্নআয়ের শ্রমজীবীরা। হাড়কাঁপানো ঠান্ডার কারণে ভোরে কাজে বের হওয়া দিনমজুরদের কষ্ট চরমে পৌঁছেছে। খড়কুটো জ্বালিয়ে অনেককে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে । রাত থেকে সকাল পর্যন্ত জেলাজুড়ে থাকছে ঘন কুয়াশার চাদর। কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এতে গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে যাত্রীদের। দিনের দীর্ঘ সময় সূর্যের দেখা না মেলায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে দিনভর।
আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories