• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁর ৬টি আসনে ৩২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ; আগামীকাল থেকে প্রচারণা শুরু

প্রজন্মের আলো / ৯৬ শেয়ার
Update বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

নওগাঁ জেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁর ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল সাইলাম আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ প্রদান করেন।
জানা গেছে, নওগাঁর ৬টি আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের মোট ২৭ জন দলীয় প্রার্থী এবং ৫ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতীক বণ্টন করা হয়েছে। প্রতীক বরাদ্দের সময় প্রার্থীদের নির্বাচনের আচরণ বিধিমালা কঠোরভাবে প্রতিপালনের বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়। এসময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সবার জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি জানান।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল সাইলাম জানান, প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে এবং আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।
নির্বাচনি পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে মাঠে ২২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করছেন। এছাড়া প্রতিটি এলাকায় ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন থাকবে। আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসন সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে তিনি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories