• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা দেশজুড়ে অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী সেমিফাইনালে লড়াইয়ে কে কার মুখোমুখি, খেলা কখন ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা করবে ইসি: সিইসি

প্রজন্মের আলো / ১৪৯ শেয়ার
Update রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
সংগৃহীত ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা করবে নির্বাচন কমিশন (ইসি), যাতে সবাই শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ফিরে যেতে পারেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিকদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ব্রিফ করে ইসি। এ বৈঠক থেকে বের হওয়ার পথে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি। তিনি বলেন, বিষয়টি (ভোটারদের নিরাপত্তা ব্যবস্থা) ইসি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সামনে তুলে ধরেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, বৈঠকে কূটনীতিকেরা কোনো পরামর্শ দেননি। তবে পোস্টাল ব্যালট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনসহ বিভিন্ন বিষয়ে তাদের প্রশ্ন ছিল।

সিইসি বলেন, নির্বাচন কমিশন নিরাপত্তাব্যবস্থার পরিকল্পনা তুলে ধরেছে। নির্বাচনে সেনা–নৌ–বিমানবাহিনী, বিজিবি–র‍্যাব–আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন থাকবেন। ভোটের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে।

নাসির উদ্দিন বলেন, খুব সুন্দর আলোচনা হয়েছে। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য কী কী প্রস্তুতি নিয়েছে, তা কূটনীতিকদের জানানো হয়েছে। নির্বাচন কমিশন চায়, একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে কোনো লুকোচুরি নেই। তারা (কূটনীতিকেরা) খুব খুশি হয়েছেন। তারা আস্থাশীল যে নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে। সূত্র:ইত্তেফাক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories