তন্ময় রহমান:
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস নওগাঁ জেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল হক স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরের চকদেবপাড়াস্থ আহলে হাদীস জামে মসজিদে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা আবু বকর বিন ইসহাকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জমঈয়তের ভারপ্রাপ্ত সভাপতি ও নওগাঁ জেলা স্কুলের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ইসমাইল হোসেন।
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস নওগাঁ জেলার দায়িত্ব পালনরত সময়ে মরহুমের জীবন ও কর্মময় স্মৃিতি নিয়ে অবসর প্রাপ্ত অধ্যক্ষ জারজিস আলম, অধ্যক্ষ আব্দুস সোবহান, অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, সহকারী অধ্যাপক ওসমান আলী, শুব্বান নওগাঁ জেলা শাখার সভাপতি লুৎফর রহমান, সেক্রেটারি আবু বকর, নওগাঁ জেলা জমিয়তের শুব্বান বিষয়ক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, কোষাধক্ষ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম, মরহুম আলহাজ্ব শামসুল হকের বড় ছেলে সাইফুল ইসলাম,রাণীনগর বালিকা বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, নওগাঁ কেডি স্কুলের সহকারী শিক্ষক (অব.) আ.বারী, মো. মনিরুল হক উল্কা,মাওলানা কামরুজ্জামান,মেরাজ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রায় ২ যুগ ধরে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস নওগাঁ জেলা শাখার দায়িত্ব পালন কালে ২০২৫ সালের ৫ ডিসেম্বর শুক্রবার আলহাজ্ব শামসুল হক মৃত্যু বরণ করেন।