তানভীর রহমান:
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস নওগাঁ জেলা কমিটির সভা ও সাহারী -ইফতারের সময়সূচি সম্বলিত তুহ্ফায়ে রমাযান বিতরণ কালেন্ডার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরের চকদেবপাড়াস্থ আহলে হাদীস জামে মসজিদে এ নওগাঁ জেলা কমিটির সভা ও সাহারী -ইফতারের সময়সূচি সম্বলিত তুহ্ফায়ে রমাযান কালেন্ডার বিতরণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা আবু বকর বিন ইসহাকের সঞ্চালনায় এ জেলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা জমঈয়তের ভারপ্রাপ্ত সভাপতি ও নওগাঁ জেলা স্কুলের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ইসমাইল হোসেন।
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস নওগাঁ জেলা কমিটির সদস্যদের মধ্যে অবসর প্রাপ্ত অধ্যক্ষ জারজিস আলম, অধ্যক্ষ আব্দুস সোবহান, অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, সহকারী অধ্যাপক ওসমান আলী, শুব্বান নওগাঁ জেলা শাখার সভাপতি লুৎফর রহমান, সেক্রেটারি আবু বকর, নওগাঁ জেলা জমিয়তের শুব্বান বিষয়ক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, কোষাধক্ষ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম, রাণীনগর বালিকা বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, নওগাঁ কেডি স্কুলের সহকারী শিক্ষক (অব.) আ.বারী, মো. মনিরুল হক,মাওলানা কামরুজ্জামান,মেরাজসহ প্রমুখ বিভিন্ন বিষয়ের উপর মতামত ব্যক্ত করেন।
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস নওগাঁ জেলা কমিটির সভায় আয়-ব্যায়ের হিসাব,পবিত্র রামাযান মাসে সংগঠনের সাংগঠনিক সফরসহ নির্দ্ধারিত বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
শেষে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ও জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ এর সাহারী -ইফতারের সময়সূচি সম্বলিত তুহ্ফায়ে রমাযান কালেন্ডার ও পেস্টার বিতরণ করা হয়।