• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আবারও রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

প্রজন্মের আলো / ১০১ শেয়ার
Update বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ নওগাঁর বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী-- প্রজন্মের আলো

তাহেরা এনায়েত করিম:
আবারও রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান, কারিগরি) নির্বাচিত হয়েছেন নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী।

বৃহশপতিবার (১৫ জানুয়ারী,২০২৬) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় তিনি এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনার ও বিভাগীয় শিক্ষা অফিসের পরিচালকের সমন্বয়ে গঠিত যাচাই-বাছাই কমিটি তাঁর শিক্ষাগত যোগ্যতা,শিক্ষকতার অভিজ্ঞতা,বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা,চারিত্রিক দৃঢতা ও সততা,শৃঙ্খলাবোধ, গবেষণা জার্নালে প্রবন্ধ প্রকাশ,পাঠ্যপুস্ততক প্রনয়নসহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাঁকে কলেজ পর্যায়ে (কারিগরি) রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান) নির্বাচিত করেন।
আব্দুর রহমান রিজভী বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএমটি কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকেই অধ্যক্ষ হিসেবে অত্যান্ত সুনাম, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। প্রতিষ্ঠার পর থেকে কলেজে শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে তাঁর প্রচেষ্টার কারণে। এ এলাকায় তিনি সর্ব প্রথম শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটালাইজেশন করেন।
কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের বলিষ্ঠ ভূমিকা  রাখার পাশাপাশি তিনি বহুমুখি সামাজিক কাজেও সফলতার সাথে সেবা দিয়ে আসছেন।
বিনয়ী,সত্যবাদিতা, ভদ্রতা, নিষ্ঠবান, ক্লিন ইমেজ, নির্লোভ এ শব্দ গুলোর সবকয়টি যার মধ্যে বিদ্যমান। যার বিরুদ্ধে এ পর্যন্ত দুর্নীতির কোন তথ্য বা গন্ধ কেউ পায়নি,তিনি হলেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী। গবেষণা পত্রিকা “রবীন্দ্র জার্নাল”সহ বিভিন্ন গবেষণা সাময়িকীতে তাঁর গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমের সহায়ক গ্রন্থ ‘কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২’ এবং এসএসসি ভোকেশনাল নবম ও দশম শ্রেণির সহায়ক গ্রন্থ “কম্পিউটার ট্রেড-১ ও “কম্পিউটার ট্রেড- ২”রচনা ও সম্পাদনা করেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী।
এর আগে পরপর ৩ বার তিনি নওগাঁ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান, কারিগরি) এর মর্যাদা অর্জন করেন তাঁর অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী জানান, উন্নত দেশ গড়তে হলে দক্ষ নাগরিক তৈরী করা প্রয়েজন আর এ কাজটিই আমরা গভীর আন্তরিকতার সাথে করে যাচ্ছি। কারিগরি বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার না দিলে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। কর্মমুখী শিক্ষা আত্মকর্মসংস্থানের নানা সুযোগ সৃষ্টি করে। কর্মমুখী শিক্ষায় দক্ষ জনশক্তিকে আমরা বিদেশে পাঠিয়ে প্রচুর রেমিটেন্স অর্জন করে দেশকে সমৃদ্ধশালী করতে পারি। গুনগত কারিগরি শিক্ষা বিস্তার করে উন্নত স্মার্ট দেশ গড়ার ক্ষেত্রে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি। ধারাবাহিক এ সফলতায় কলেজের শিক্ষক, কর্মচারী, ছাত্র/ছাত্রী ও এলাকার সাধারণ মানুষ অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য,তাঁর প্রতিষ্ঠিত  বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ২০১৬ সালে নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোজেক্টের মাধ্যমে নওগাঁর জেলা প্রশাসন কর্তৃক পুরষ্কৃত হয় এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ ও ২০২৬ এ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) নির্বাচিত হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories