• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় শতাধিক জাতের ফল মেলার উদ্বোধন

প্রজন্মের আলো / ৩ শেয়ার
Update শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলার প্রদর্শণী। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। ‘রফতানি যোগ্য আম উৎপাদন প্রকল্পের’ আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে মেলায় ১৪টি স্টলে দেশী-বিদেশী শতাধিক বিভিন্ন জাতের ফল ও ফলের চারা প্রদর্শন করা হয়।

এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান, জেলা সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) খলিলুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রেজাউল করিম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মেহেদুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ বদরুদ্দোজা, সদর ‍উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) উপব্যবস্থাপক শামীম আক্তার মামুন, কৃষি বিপণন কর্মকর্তা সোহাগ সরকার, বীজ প্রত্যয়ন অফিসার বিষ্ণুপদ সাহাসহ কৃষি অফিস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান- উত্তম কৃষি পরিচর্চার মাধ্যমে কিভাবে নিরাপদ আম উৎপাদন করা যায়। পাশাপাশি রপ্তানির মাধ্যম কিভাবে বিদেশের বাজার দখল করা সহ সেই উদ্যেশকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়েছে। এ মেলার মধ্য দিয়ে ফলের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি কৃষক এই জাতগুলো দেখে উদ্বৃদ্ধ হবে। কৃষকরা পছন্দমতো এই জাতগুলো চাষ করে সহজেই উপকৃত হওয়ার পাশাপাশি লাভবান হতে পারবেন। মেলায় হর্টিকালচার থেকে উৎপাদিত বিভিন্ন ফলের চারা ও আচার প্রদর্শন করা হয়েছে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories