• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে সুবিধা, কী থাকছে নতুন কাঠামোয় গ্রাহকদের জন্য বিশাল সুখবর দিল ইসলামী ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার বাজেট বাস্তবায়ন করে সবার ভাগ্য বদলাতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সময় খুব সীমিত, সরকারকে বেশি দিন সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

৭১ সেকেন্ডের দ্রুততম গোলে শেষ পর্যন্ত জিতল মরক্কো

প্রজন্মের আলো / ৫ শেয়ার
Update শনিবার, ২০ জুন, ২০২৬

অনলাইন ডেস্ক:

ঘড়ির কাঁটা প্রথম মিনিট পেরোতেই স্কটল্যান্ডের জালে জড়াল বল। উল্লাসে ফেটে পড়ল মরক্কো শিবির। এমন শুরু পেয়েও অবশ্য প্রতিপক্ষকে চেপে ধরতে পারেনি তারা। তবে, ধারহীন ফুটবলে ঘুরে দাঁড়ানোর মতো কিছুই করতে পারেনি স্কটিশরা।

ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার ভোরে ১-০ গোলে জিতে আপাতত ‘সি’ গ্রুপের শীর্ষে উঠেছে মরক্কো। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ইসমায়েল সাইবারি।

প্রায় ৬০ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১২ শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে মরক্কো। স্কটল্যান্ডের ছয় শটের একটিও লক্ষ্যে ছিল না।

ব্রাজিলের সঙ্গে ১-১ ড্রয়ে আসর শুরুর পর, এই জয়ে মরক্কোর পয়েন্ট হলো ৪।

আর প্রথম ম্যাচে হাইতিকে হারানো স্কটল্যান্ড সমান দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

ব্রাজিলের বিপক্ষে যে দুইজনের দারুণ বোঝাপড়ায় প্রথমে গোল পেয়েছিল মরক্কো, এখানেও সেই দিয়াস-সাইবারির জুটির নৈপুণ্যে ৭১ সেকেন্ডেই এগিয়ে যায় দলটি।

মাঝমাঠ থেকে আচমকা হাওয়ায় ভাসিয়ে দারুণ এক থ্রু বল বাড়ান ব্রাহিম দিয়াস, এবং চোখের পলকে রক্ষণে ভেঙে বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন সাইবারি। দুই পাশে তাকিয়ে আর কাউকে দেখতে না পেয়ে, নিজেই জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন পিএসভি আইন্দহোভেনের এই ফরোয়ার্ড।

বিশ্বকাপ অভিষেকে ব্রাজিলের জালে বল পাঠানো ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড টানা দ্বিতীয় ম্যাচে পেলেন জালের দেখা। জাতীয় দলের হয়ে তার গোল হলো ১১টি।

এমন দারুণ শুরু পেয়েও, প্রথমার্ধে আর তেমন উল্লেখযোগ্য কিছু করতে পারেনি মরক্কো। অধিকাংশ সময় পজেশন রেখে গোলের জন্য আরও চারটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সাইবারির আরেকটি প্রচেষ্টা একজনের গায়ে লেগে ক্রসবারে বাধা পায়। পরের মিনিটে তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার বিলাল এল কানুসের হেড ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি স্কটিশ গোলরক্ষক।

প্রথমার্ধের শেষ পাঁচ মিনিটের মতো এই অর্ধেও শেষ দিকে আক্রমণে একটু জোর দেয় স্কটল্যান্ড। তাতে প্রতিপক্ষের রক্ষণে কিছুটা চাপ দিতে পারলেও, মরক্কান গোলরক্ষকের পরীক্ষা নেওয়ার মতো কিছুই করতে পারেনি তারা।

শেষ রাউন্ডে গ্রুপের সবচেয়ে দুর্বল দল হাইতির মুখোমুখি হবে মরক্কো, আর ব্রাজিল খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচই মাঠে গড়াবে আগামী বৃহস্পতিবার, বাংলাদেশ সময় ভোর ৪টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories