• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

প্রজন্মের আলো / ৫ শেয়ার
Update সোমবার, ১৩ জুলাই, ২০২৬

তানভীর রহমান:

টানা কয়েকদিনের ভারী বর্ষণে নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর) নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে নির্বাচনী এলাকার জনসাধারণের

পাশে থাকার এবং ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম (রেজু)। শনিবার (১১ জুলাই) সংসদ সদস্য তার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে দেওয়া এক বার্তায় এলাকার জনগণের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

​এমপি শেখ মো: রেজাউল ইসলাম জানান, গত কয়েকদিনের রেকর্ড ভাঙা ও ভারী বর্ষণের ফলে আত্রাই ও রানীনগর উপজেলার বিভিন্ন নিচু এলাকায় পানি জমে গেছে। এতে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমন ধানের বীজতলা তলিয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। এছাড়া গ্রামীণ বহু রাস্তা-ঘাট বিধ্বস্ত হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে চরমো ভোগান্তি পোহাতে হচ্ছে।

​বর্তমানে জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকায় সংসদ সদস্য নিজে সশরীরে এলাকায় উপস্থিত থাকতে না পারলেও সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। তিনি আরও  জানান, দুর্যোগকালীন এই সময়ে আমি নিজে বিপদাপন্ন জনসাধারণের পাশে থাকতে না পারলেও, আমাদের দলীয় নেতাকর্মীরা সর্বদা অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

​সংসদ সদস্য আশ্বস্ত করেছেন যে, বর্তমান সরকার এই দুর্যোগে জনগণের পাশে রয়েছে। প্রশাসনের মাধ্যমে ইতোমধ্যেই পানিবন্দী অসহায় মানুষের মাঝে জরুরি ভিত্তিতে শুকনো খাবার বিতরণ শুরু করা হয়েছে এবং এই সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।

​এলাকাবাসীকে যেকোনো জরুরি পরিস্থিতি বা ক্ষয়ক্ষতির তথ্য সরাসরি তাকে অবহিত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন এমপি রেজাউল ইসলাম। একই সাথে তিনি সবাইকে এই প্রাকৃতিক বিপর্যয় ধৈর্য ও সাহসের সাথে মোকাবেলা করার অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories