• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রজন্মের আলো / ৬ শেয়ার
Update সোমবার, ২৭ জুলাই, ২০২৬

খালেক হাসান:

নওগাঁর আত্রাই উপজেলায় নিজ বাড়ি থেকে লিমন আলী (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলার বান্দাইখাড়া বাজারের পূর্ব পাশে বিলীন হয়ে যাওয়া ফুটবল মাঠ সংলগ্ন নদীর ধারের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ​নিহত লিমন আলী বান্দাইখাড়া মোহাম্মদ আলীর ছেলে।

​পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে লিমন তার নিজ কক্ষে ঘুমাতে যান। রোববার সকালে দীর্ঘ সময় ধরে তিনি দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লিমনকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন।

পরিবারের স্বজনদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং তাৎক্ষণিক পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার (ওসি) মো. মাহবুব আলম জানান,খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
​এদিকে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবারে চলছে শোকের মাতম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories