• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা দেশজুড়ে অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী সেমিফাইনালে লড়াইয়ে কে কার মুখোমুখি, খেলা কখন ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

অস্ট্রেলিয়াকে সহজ টার্গেট দিলো বাংলাদেশ

প্রজন্মের আলো / ৩৯৩ শেয়ার
Update মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক:

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারি অস্ট্রেলিয়াকে মাত্র ১৩২ রানের সহজ টার্গেট দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া বাংলাদেশ শেষ পর্যন্ত ১৩১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ সাকিবের ব্যাট থেকে আসে ৩৬ রান আর নাঈম খেলেন ৩০ রানের ইনিংস।

হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। বাংলাদেশের হয়ে ইনিংসের সূচনা করতে নামেন সৌম্য সরকার ও নাঈম শেখ।

অজি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং গোটা ইনিংসেই ভুগিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। যদিও ইনিংসের দ্বিতীয় বলেই নাঈম ছক্কা হাঁকান স্টার্ককে। ২৯ বলে ৩০ রান করে সাজঘরে ফেরার আগে স্টার্ককেই হাঁকান আরও একটি ছক্কা।

করোনার ভয়ে তটস্থ অজিদের শর্ত অনুযায়ী গ্যালারিতে যাওয়া বল মাঠে ফেরানো হয়নি। বাংলাদেশিরা অবশ্য ছক্কা হাঁকিয়েছেন মাত্র ৩টি। তাতেই যেন দেখা যাচ্ছে ইনিংসের সারমর্ম।

৯ বলে ২ রান করে সৌম্য বিদায় নেওয়ার পর ক্রিজে আসেন সাকিব আল হাসান। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুবদের আসা-যাওয়ার ফাঁকে মূল লড়াইটা করেছেন তিনিই।

১৭তম ওভারের শেষ বলে সাজঘরে ফেরার আগে ৩৩ বলে ৩৬ রান করেন সাকিব, ৩টি চারের সহায়তায়। শেষদিকে বাংলাদেশের রানের চাকা সচল রাখেন আফিফ হোসেন ধ্রুব। ধীর উইকেটেও অজি বোলারদের দেখেশুনে খেলে ১৭ বলে ২৩ রান করে, হাঁকান ৩টি চার। ইনিংসের শেষ বলে স্টার্কের ৫০তম উইকেট হিসেবে তিনি আউট হন।

অন্যান্যদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ ২০ বলে ২০, শামীম হোসেন পাটোয়ারি ৩ বলে ৪, নুরুল হাসান সোহান ৪ বলে ৩ রান করেন। ৬ বলে ৭ রান করে অপরাজিত থাকেন শেখ মেহেদী হাসান। অজিদের পক্ষে জশ হ্যাজলউড তিনটি এবং মিচেল স্টার্ক দুটি উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

টস : অস্ট্রেলিয়া

বাংলাদেশ : ১৩১/৭ (২০ ওভার)

সাকিব ৩৬, নাঈম ৩০, আফিফ ২৩, রিয়াদ ২০

হ্যাজলউড ২৪/৩, স্টার্ক ৩৩/২ জাম্পা ২৮/১

জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৩২ রান।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories