অনলাইন ডেস্ক:
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নোয়াখালী পৌরসভাসহ সদর উপজেলার ছয়টি ইউনিয়নে বিশেষ লকডাউন শুরু হয়েছে। শনিবার (৫ জুন) সকাল ৬টা থেকে ১১ জুন রাত ১২টা পর্যন্ত সপ্তাহব্যাপী এই লকডাউন চলবে।
শুক্রবার (৪ জুন) বিকেলে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান এই লকডাউন ঘোষণা করেন।
লকডাউনের আওতায় পড়েছে নোয়াখালী পৌরসভার সব কয়টি ওয়ার্ড ও সদর উপজেলার ছয়টি ইউনিয়ন। ইউনিয়নগুলো হলো- ৩নং নোয়ান্নই, ৪নং কাদির হানিফ, ৫নং বিনোদপুর, ৬নং নোয়াখালী, ১০নং অশ্বদিয়া ও ১১নং নেয়াজপুর।
লকডাউনের কারণে বন্ধ রয়েছে দোকানপাট, মার্কেট, শপিংমল। সংক্রমিত এলাকায় বহিরাগত কেউ প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি সেখানকার কেউ বাইরে বের হতে পারবেন না।