• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

বিমানবন্দরে শনিবার থেকেই করোনা টেস্ট

প্রজন্মের আলো / ৩১৯ শেয়ার
Update শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, শনিবার (২৫ সেপ্টেম্বর) থেকেই বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের করোনা টেস্ট করা যাবে।

বৃহস্পতিবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাব স্থাপন কাজ সরেজমিনে পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাব বসানোর কাজ অতি দ্রুততম সময়ে করার জন্য আমি নিজে গত পরশুদিন এসে এখানে জায়গা নির্ধারণ করে দিয়ে গেছি। আশা করছি আজ সন্ধ্যার মধ্যেই অবকাঠামো নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে।

তিনি বলেন, ইতোমধ্যেই বেশ কয়েকটি মেশিনও চলে এসেছে। এ নিয়ে স্বাস্থ্যখাতের সংশ্লিষ্ট সব কর্মকর্তারাই অক্লান্ত পরিশ্রম করছেন। সব ঠিক থাকলে আগামী শনিবারের মধ্যেই বিদেশগামী দেশের মানুষ বিমানবন্দরে পিসিআর ল্যাবগুলো থেকেই করোনা পরীক্ষা করে নির্বিঘ্নে বিদেশে যেতে পারবেন।

পিসিআর ল্যাবের সংখ্যা কত ও দৈনিক কতজন মানুষ এসব ল্যাবে পরীক্ষা করতে পারবেন এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এখানে মোট ছয়টি ল্যাবের মাধ্যমে ১২টি মেশিন বসানো হবে। এ ল্যাবগুলোর মাধ্যমে প্রতিদিন অন্তত সাড়ে তিন হাজার থেকে চার হাজার মানুষ পরীক্ষা করতে পারবেন। এখানে দ্রততম সময়ে পরীক্ষার জন্য র‍্যাপিড পিসিআর ল্যাব এবং সাধারণ পরীক্ষার জন্য আরটি পিসিআর ল্যাব উভয়ই কাজ করবে।

ব্রিফিংকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং সংসদ সদস্য (এমপি) আনোয়ার হোসেন খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলম, বিমানবন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories