• শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

অসংক্রামক রোগে অনেক পরিবারই নিঃস্ব হয়ে যায়: স্বাস্থ্যমন্ত্রী

প্রজন্মের আলো / ২৯৯ শেয়ার
Update রবিবার, ২১ নভেম্বর, ২০২১
বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক:

ক্যান্সার, কিডনী, হার্ট, ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগের (এনসিডিসি) কারণেই বর্তমানে দেশের মানুষের আউট অব পকেট এক্সপেনডিচার বেশি বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, এই রোগগুলিতে প্রতি বছর দেশে সর্বাধিক মৃত্যুসহ অনেক পরিবার প্রায় নিঃস্ব হয়ে যায়।

এই ব্যাপারটির গুরুত্ব অনুধাবন করেই দেশের আট বিভাগেই আটটি উন্নত মানের ১৫ তলা বিশিষ্ট ক্যান্সার, কিডনী, লিভার চিকিৎসার হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। হাসপাতাল নির্মাণ কাজ একেবারেই শেষ পর্যায়ে আছে। এসব হাসপাতালে হাজারো রোগী বিনা খরচে এরকম নন-কমিউনিকেবল ডিজিজগুলির চিকিৎসা লাভ করবে। এতে করে দেশের মানুষের আউট অব পকেট এক্সপেনডিচার অনেকাংশেই কমে যাবে।

রবিবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী এসময় দেশে করোনায় গত প্রায় ৬শ দিনের মধ্যে প্রথম মৃত্যু শুন্য হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবাসীকে অভিবাদন জানান এবং এটিকে দেশের জন্য একটি বড় সফলতা বলে উল্লেখ করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাশিয়াসহ বিশ্বের বহু দেশেই মৃত্যুহার এখনো ঊর্দ্ধমূখী। অনেক দেশ লকডাউনে যাচ্ছে। সে সময় বাংলাদেশ করোনায় মৃত্যু শুন্য হলো। এটি স্বাস্থ্যখাতের সফল পরিকল্পনা, পরিশ্রম এবং প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের ফসল। তবে, আমাদেরকে কোনভাবেই আত্মতুষ্টিতে ভোগা যাবে না। কারণ, এটি যাতে আবারো বড় কোন আঘাত হানতে না পারে সেজন্য কাজ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। সভায় মূল প্রবন্ধ তুলে ধরেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ডা. মোহাম্মদ শাহাদৎ হোসেন, অতিরিক্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories