• শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

অসংক্রামক রোগে দৈনিক ১৯০০ মানুষের মৃত্যু হয়: স্বাস্থ্যমন্ত্রী

প্রজন্মের আলো / ১৯৬ শেয়ার
Update শুক্রবার, ২০ মে, ২০২২

অনলাইন ডেস্ক:

দেশে দৈনিক অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে এক হাজার ৯০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দেশে প্রতিবছর ১০ লাখ মানুষ স্বাভাবিক মৃত্যুবরণ করে। তার মধ্যে ৭০ শতাংশই (সাত লাখ মানুষ) মারা যায় অসংক্রামক রোগে।

বৃহস্পতিবার (১৯ মে) রাজধানীর হোটেল ঢাকা শেরাটনে নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) আয়োজিত বার্ষিক গবেষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, দেশে অসংক্রামক রোগে এসব মৃত্যুর অন্যতম দায় পরিবেশ দূষণের। এর কারণেই এসব রোগ বেড়ে যায়। আমাদের লাইফ স্টাইল ও খাদ্যাভ্যাসের এসব রোগের অন্যতম কারণ। এসব রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। এর কারণে দেশের হাসপাতালগুলোতে বেশ চাপ পড়ছে। ব্যক্তি পর্যায়ে ও রাষ্ট্রীয় ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এটি আমাদের সামগ্রিক উৎপাদনেও বাজে প্রভাব ফেলছে।

মন্ত্রী আরও বলেন, ভালো চিকিৎসা দিতে গেলে গবেষণা দরকার। গবেষণায় সমস্যা ও এর সামাধান পাওয়া যায়। রিসার্চের ফাইন্ডিংসের মাধ্যমে নীতি নির্ধারকদের সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হয়। তাই আমাদের বেশি বেশি গবেষণায় নিয়োজিত হবে। আজকে বেশ কিছু গবেষণার ফল প্রকাশ করা হয়েছে। এসবে প্রাপ্ত ফলাফল আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে, বিশেষত এনডিসি মোকাবিলায় জোরালো ভূমিকা রাখবে বলে আশা করি।

তিনি বলেন, আমরা স্বাস্থ্য শিক্ষাতেও গুরুত্ব দিচ্ছি সারাদেশে বর্তমানে ৩৮টি সরকারি মেডিকেল কলেজ, ৫টি মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে। এছাড়া বিভিন্ন রোগ সংক্রান্ত ইনস্টিটিউট রয়েছে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী করোনা মোকাবিলায় সরকারের নানা উদ্যোগ ও সফলতার তথ্য তুলে ধরেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories