• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আজ আত্রাইয়ের বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে বিনামূল্যে চক্ষু শিবির

প্রজন্মের আলো / ২৮০ শেয়ার
Update শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
আজ শনিবার সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশনের চক্ষু শিবির

খালেক হাসান:

আজ (৭ অক্টোবর)  শনিবার সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশনের জন্য আত্রাইয়ের বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হবে । সকাল ৯টা হতে বেলা ২টা পর্যন্ত  এ চিকিৎসা সেবা প্রদান করা হবে।

  চক্ষু শিবিরে মিচুয়্যাল ট্রাস্ট ব্যাংক ফাউন্ডেশন গুলশান ঢাকার আর্থিক সহযোগিতায় ও ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট এবং হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনায় অসহায় ও দরিদ্র মানুষসহ সর্বস্তরের মানুষের চক্ষু চিকিৎসা দেওয়া হবে। সম্পূর্ণ ফ্রিতে চক্ষু চিকিৎসা, চশমা, ঔষধ আর ছানি পরা রোগীদের বিনামূল্যে বিদেশি লেন্স, ঔষধ,কালো চশমা ও যাতায়াত, খাওয়া ও থাকা ফ্রি প্রদান করা হবে।    

এ চক্ষু শিবিরে পরীক্ষার পর যাদের অপারেশন প্রয়োজন তাদের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট এবং হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে এবং বিনা মূল্যে বিদেশী লেন্স স্থাপন করা হবে। চক্ষু ক্যাম্পের দিনে ছানি অপারেশন যোগ্য রোগীদের নওগাঁ ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে। এজন্য তাদের বাড়ির মোবাইল ফোন নম্বর সাথে আনতে হবে।

  চক্ষু শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন, এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সুধিজন উপস্থিত থাকবেন।

আয়োজনে: প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র, ও প্রজন্মের মেলা। মিডিয়া পার্টনার প্রজন্মের আলো projonmer alo www.projonmeralo.com

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories