পারভেজ গাদ্দাফী:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে গ্রাম পুলিশদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। তিনি বলেন,জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ বাস্তবায়নে গ্রাম পুলিশদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও সচেতনতা বৃদ্ধি করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন,মোঃ সম্রাট হোসেন ও উপজেলার ৮ টি ইউনিয়নের সকল গ্রাম পুলিশসহ প্রমুখ।