আবুহেনা:
নওগাঁর আত্রাইয়ে যক্ষা বিষয়ে সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ মঙ্গলবার আত্রাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ এর সভাপতিত্বে দিন ব্যাপী এ কর্মশাল অনুষ্ঠিত হয়। কর্মশালায় রাজশাহী জেলাধীন পুঁঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএলসিও সাইদুর রহমান, আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএলসিএ মাহমুদুল হক, এফএলএস সোহাগ ও সোহেল যক্ষা রোগ সম্পর্কে সচেতনতা ও করনীয় বিষয়ে বক্তব্য রাখেন।
বক্তারা যক্ষা রোগের লক্ষন হিসাবে কোন মানুষ দুই সপ্তাহের বেশি সময় ধরে জ্বর ও কাশি, শরীর শুকিয়ে যাওয়া, শারীর দুর্বল হয়ে যাওয়া, কাশির সাথে রক্ত আসা, শরীরের যেকোন স্থানে হঠাৎ ফুলে যাওয়া বা ঘায়ের মতো হয়ে চুলকানো দেখা দিলে যক্ষার পরীক্ষা করানোর পরামর্শ্ব দেন। সেইসাথে যক্ষা রোগ ছোঁয়াচে নয় এবং সম্পন্ন নিরাময় যোগ্য বলে জানান। এছাড়া সারাদেশে স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে এ রোগের পরীক্ষা ও চিকিৎসা করা হয় বলে জানান। কর্মশালায় শিক্ষক, জনপ্রতিনিধি, গ্রাম্য ডাক্তার, ঔষধের দোকানদার, অংশ গ্রহণ করেন।