আবু হেনা, নিজস্ব সংবাদদাতা:
নওগাঁর আত্রাইয়ে সোনালী ব্যাংক লিমিটেড এর উদ্যোগে স্কুল ব্যাংকিং কর্যক্রম এর উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ হল রুমে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপক এবিএম আব্দুল হাকিম।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক,আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন, ব্যাংক অফিসার জাহাঙ্গীর আলম, মিঠু হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।