• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাই এর শুটকি মাছ রপ্তানি হচ্ছে ভারতে

প্রজন্মের আলো / ১৮৪ শেয়ার
Update সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

পারভেজ গাদ্দাফী: 
নদীর মাছের জন্য বিখ্যাত আত্রাই। আর এ মাছের চাহিদা বিপুল হওয়ার কারণে জেলে ও মৎস চাষিরা ভালো দাম পাচ্ছে। নদীর পাশে বাজার গড়ে ওঠাই ভোর থেকেই বাজারে মাছ পাওয়া যায়। আত্রাই মাছ বাজারে ২৬টি আড়ৎ এ সকাল থেকে মাছ বেচা-কেনা শুরু হয়। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে পাইকার মাছ কিনে নিয়ে যায়। ঢাকা ও রংপুরে কাচা ও শুটকি পাঠানো হয় অনেক আগে থেকেই। শুটকি মাছ ব্যবসায়ীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ সংগ্রহ করেন।
 জানাগেছে ,২৯ জন ব্যবসায়ী শুটকি ব্যবসার সঙ্গে জড়িত আছে ও তাদের সঙ্গে জড়িত আছে প্রায় হাজার জন নারী ও পুরুষ শ্রমিক। শুটকি মাছের মধ্যে রয়েছে পুঁটি, টেংরা,শোল,টাকি,বেলে, চাঁদা ইত্যাদি। মাছের গুণে,মানে,স্বাদে ভালো হবার কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই কুড়িয়ার এ শুটকি মাছের অর্ডার করেন।
  শুটকী মাছ ব্যবসায়ীরা জানান,বর্তমানে আত্রাই থেকে ট্রাক যোগে ভারতের মনিপুরে রাজ্যে শুটকি মাছ রপ্তানি করা হচ্ছে । শুঁটকি মাছ ব্যবসায়ী রকি সরদার বলেন, শুধু ভারত নয় আমরা যদি সরকারের সুযোগ সুবিধা পাই ইউরোপ, আমেরিকাতে শুটকি মাছ রপ্তানি করতে পারবো।
 আত্রাই উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ কামাল হোসেন বলেন, শুটকি মাছ রপ্তানি করার কারণে আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে , আমাদের দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। আমরা ব্যবসায়ীদের সাহায্য সহযোগিতার জন্য সব সময়ই প্রস্তূত। উপজেলা কৃষি কর্মকর্তা নিয়মিত ব্যবসায়ীদের পরামর্শ প্রদান করছেন।কোন সিন্ডিকেট যাতে গড়ে না উঠে এ জন্য নিয়মিত বাজার মনিটরিং করা হয় তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories