সংবাদদাতা:
নওগাঁ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় নওগাঁর আত্রাই থানা পরিদর্শন করেন। রুটিন পরিদর্শনের পাশাপাশি তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রথমেই থানার ফোর্সের রোল কল গ্রহণ করেন এবং অত্যন্ত আন্তরিকতার সাথে অফিসার ও ফোর্সের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন সমস্যা শোনেন। তিনি সমস্যাগুলো দ্রুততম সময়ে সমাধানের উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়ে কর্মীদের মনোবলে চাঞ্চল্য সৃষ্টি করেন। এরপর তিনি থানা কমপ্লেক্সের প্রতিটি অংশ ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম তদারকি করেন।
পরবর্তীতে অফিসার ও ফোর্সের সাথে আত্রাই থানার (ওসি) তদন্ত মোঃ কাওছার আলম -এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এই সভায় তিনি আত্রাইয়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান স্পষ্ট করে বলেন, থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে হবে। [মাদক উদ্ধার অভিযানকে আরও গতিশীল করতে হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চুরি, ডাকাতি, চাঁদাবাজি সহ সব ধরনের অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।
এই পরিদর্শন আত্রাই থানা পুলিশের কার্যক্রমে নতুন উদ্যম ও দিকনির্দেশনা যোগ করবে বলে মনে করছেন থানা কর্তৃপক্ষ।