• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে

প্রজন্মের আলো / ৩৬৮ শেয়ার
Update মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
গুগল ম্যাপ [ছবি: সংগৃহীত]

অনলাইন ডেস্ক:

এই দুনিয়ায় রাজ্যের সব সেবার ভাণ্ডার আছে গুগলে। এর মধ্যে অন্যতম গুগল ম্যাপ। তবে সুখের কথা হলো ইন্টারনেট সংযোগ ছাড়াও ব্যবহার করা যায় গুগল ম্যাপ। একটু খটকা লাগলেও কথাটা সত্য। তবে এ জন্য গুগল ম্যাপ ব্যবহার করতে আগে থেকেই ঠিকানা সেভ করে রাখতে হবে। তারপরই আপনি ইন্টারনেট সংযোগ ছাড়াও ঠিকানা খুঁজতে পারবেন।

আগে থেকেই সেভ করে রাখা ম্যাপ থেকেই এই ‘নেভিগেশন’ সুবিধা পাবেন ব্যবহারকারী। মিলবে সেখানকার ডিরেকশন। এমনকি ডাউনলোড করে রাখা সেই ম্যাপ থেকে লোকেশন সার্চও করতে পারবেন।

তবে গুগল ম্যাপ সেখানে রিয়েল-টাইম ট্রাফিক ডিটেল, হাঁটা বা বাইসাইক্লিংয়ের ডিরেকশন বা বিকল্প রাস্তার সন্ধান সেখানে দেখাবে না। তবে এটাই বা কম কিসে।

তাহলে জেনে নেওয়া যাক কীভাবে অফলাইনে ব্যবহারের জন্য গুগল ম্যাপ ডাউনলোড করবেন

* এজন্য প্রথমেই ফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি ওপেন করে সেখানে ডান দিকের ঠিক কর্নারে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করতে হবে।

* এরপর অফলাইন ম্যাপে ট্যাপ করুন।

* এবার ‘সিলেক্ট ইওর ওন ম্যাপ’ অপশনে ট্যাপ করুন। অপশনের ভেতরে ঢুকে যে এলাকার ম্যাপ ডাউনলোড করতে চান, সেটি সিলেক্ট করুন।

* তারপর ডাউনলোড অপশনে ট্যাপ করুন।

এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে যে, অফলাইনে যে ম্যাপ আপনি ফোনে ডাউনলোড করলেন, তা আপনাকে আপনারই এলাকারই কিছু নতুন রুট দেখাতে পারবে।

এই অফলাইন ম্যাপ কিন্তু ১৫ দিনের মধ্যেই এক্সপায়ার হয়ে যায়। তাই দ্রুত ডাউনলোড করা সেই ম্যাপটি আপডেট করে নিতে হবে। আর এক্সপায়ার হওয়ার পর গুগল ম্যাপ সেই এরিয়া স্বয়ংক্রিয়ভাবে আপডেট করে দেয়, যদি আপনার ডিভাইসটিতে ওয়াইফাই সংযোগ থাকে।

তবে ম্যানুয়ালিও গুগল ম্যাপ আপডেট করা যায়। চলুন সেই কৌশলটিও এবার জেনে নেই।

* এজন্য যথারীতি অ্যান্ড্রয়েড ফোনে গুগল ম্যাপ অ্যাপটি ওপেন করতে হবে।

* এরপর প্রোফাইল পিকচারে ট্যাপ করুন ও তারপরে অফলাইন ম্যাপে ক্লিক করুন।

* এবার এই তালিকা থেকে এক্সপায়ার্ড বা এক্সপায়ারিং এরিয়াতে ট্যাপ করুন।

* তারপর আপডেট অপশনে ক্লিক করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories