• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে সুবিধা, কী থাকছে নতুন কাঠামোয় গ্রাহকদের জন্য বিশাল সুখবর দিল ইসলামী ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

প্রযুক্তি প্রতিষ্ঠানের চাহিদায় ১০ ডিজিটাল দক্ষতা

প্রজন্মের আলো / ৩০০ শেয়ার
Update শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
প্রতিকী ছবি

 মো. আশিকুর রহমান:

ডিজিটাল যুগে ডিগ্রির পাশাপাশি দক্ষতা হয়ে উঠছে ক্যারিয়ার গঠনের প্রধান চাবিকাঠি। দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন বুঝে গেছে, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে কর্মীদের বহুমাত্রিক ডিজিটাল দক্ষতা থাকা জরুরি। এ ক্ষেত্রে কেবল প্রযুক্তিগত জ্ঞান নয়, যোগাযোগ, সমস্যা সমাধান ও অভিযোজনশীলতার মতো সফট স্কিলও সমান গুরুত্বপূর্ণ। আজকের দিনে প্রযুক্তি প্রতিষ্ঠানের নিয়োগদাতারা যেসব ডিজিটাল দক্ষতার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেন-চলুন এমন ১০টি দক্ষতা সম্পর্কে জেনে নেওয়া যাক।

প্রোগ্রামিং, ওয়েব ও অ্যাপ ডেভেলপমেন্ট

প্রতিটি ডিজিটাল পণ্য বা সেবার ভিত্তি হলো কোডিং। পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, অ্যাঙ্গুলার বা মাইএসকিউএলের মতো ভাষার চাহিদা সব সময়ই বেশি। বাস্তব কাজের পোর্টফোলিও যেমন: মোবাইল অ্যাপ বা রেসপনসিভ ওয়েবসাইট-এসব দক্ষতা একজন প্রার্থীকে অন্যদের থেকে আলাদা করে তুলে ধরে। এমনকি অগমেন্টেড রিয়েলিটি (এআর) বা ভার্চুয়াল রিয়েলিটির (ভিআর) মতো নতুন প্রযুক্তির জন্যও কোডিং অপরিহার্য।

ডিজিটাল বিজনেস অ্যানালাইসিস

ডিজিটাল রূপান্তরের যুগে সঠিক সিদ্ধান্ত নিতে প্রতিষ্ঠানগুলোকে বিশ্লেষকের ওপর ভরসা করতে হয়। বিজনেস অ্যানালিস্টরা প্রযুক্তি ও ব্যবসার মধ্যে সেতুবন্ধ তৈরি করেন এবং বিনিয়োগের যৌক্তিকতা প্রমাণে সহায়তা করেন।

ডিজিটাল ডিজাইন ও ডেটা ভিজ্যুয়ালাইজেশন

ওয়েবসাইট, অ্যাপ বা যেকোনো সেবার মূল হলো ব্যবহারবান্ধব ইন্টারফেস। দক্ষ ডিজাইনাররা শুধু আকর্ষণীয় ডিজাইনই করেন না, জটিল তথ্য সহজে উপস্থাপনও করতে পারেন। ট্যাবলিউ, পাওয়ার বিআইয়ের মতো টুল ব্যবহারে দক্ষতা এখানে বড় সম্পদ। 

ডিজিটাল প্রজেক্ট ম্যানেজমেন্ট

আইডিয়া থেকে শুরু করে চূড়ান্ত পণ্য-ডিজিটাল প্রকল্প সফলভাবে সম্পন্ন করতে দরকার দক্ষ ব্যবস্থাপনা। অ্যাজাইল, স্ক্রামের মতো পদ্ধতির জ্ঞান প্রার্থীদের আলাদা করে তোলে।

ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট

সফটওয়্যার বা সেবার পূর্ণাঙ্গ লাইফসাইকেল পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সফটওয়্যার-অ্যাজ-এ-সার্ভিসের (SaaS) বিস্তারের কারণে প্রোডাক্ট ম্যানেজমেন্ট এখন শীর্ষ দক্ষতার একটি।

ডিজিটাল মার্কেটিং

ডিজিটাল যুগে বাজারজাতকরণের কার্যকর উপায় হলো ডিজিটাল মার্কেটিং। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), কনটেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি ও অ্যানালিটিকসে দক্ষতা চাকরির বাজারে বড় সুবিধা এনে দেয়।

সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট

ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্সের (আগের টুইটার) মতো প্ল্যাটফর্মে ব্র্যান্ডের উপস্থিতি গড়ে তোলাই আধুনিক জনসংযোগের প্রধান হাতিয়ার। তাই দক্ষ সোশ্যাল মিডিয়া ম্যানেজার এখন প্রতিটি প্রতিষ্ঠানের চাহিদার তালিকায় শীর্ষে।

ডেটা সায়েন্স ও অ্যানালিটিকস

তথ্য এখন নতুন জ্বালানি। প্রতিষ্ঠানগুলো প্রচুর ডেটা সংগ্রহ করে; কিন্তু সেটিকে বিশ্লেষণ করে মূল্যবান সিদ্ধান্ত নিতে পারেন কেবল দক্ষ ডেটা সায়েন্টিস্ট বা অ্যানালিস্টরা। বিশ্বব্যাপী এ দক্ষতার চাহিদা অনেক বেশি।

সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও জটিল সমস্যা সমাধান ও সৃজনশীল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষের বিকল্প নেই। নেতৃত্ব পর্যায়ের জন্য এটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবে বিবেচিত হচ্ছে।

ভিন্নধর্মী উদ্ভাবন

সমান যোগ্যতার মধ্য থেকে নিয়োগদাতা সাধারণত খুঁজে নেন কিছু ব্যতিক্রমী দক্ষতা-হোক তা কোনো নতুন প্রযুক্তি নিয়ে কাজ, আন্তর্জাতিক টিমে অভিজ্ঞতা বা সৃজনশীল প্রকল্প। এ বিশেষত্বই প্রার্থীদের আলাদা করে তোলে।

তথ্যপ্রযুক্তির আধুনিকায়নের এই অগ্রযাত্রায় বাংলাদেশের তরুণদের হাতে আসছে নতুন নতুন সুযোগ। ফ্রিল্যান্সিং, স্টার্টআপ বা করপোরেট-সব ক্ষেত্রেই ডিজিটাল দক্ষতার কদর বাড়ছে। এই শীর্ষ ১০ দক্ষতা আয়ত্ত করলে শুধু বৈশ্বিক চাকরির বাজারের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories