• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ

এমপি জাফর আলমকে দলীয় পদ থেকে অব্যাহতি

প্রজন্মের আলো / ২৮৯ শেয়ার
Update শুক্রবার, ১১ জুন, ২০২১

অনলাইন ডেস্ক:

কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য জাফর আলমকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমপি জাফর আলম বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরওয়ার আলমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি এই সংসদ সদস্যের প্রতি অনাস্থা জানিয়ে তাকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করেছে জেলা আওয়ামী লীগ।

দলীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৮ জুন) চকরিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী ও চকরিয়া পৌরসভার নৌকার মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র আলমগীর চৌধুরী ওপর হামলা ও দলীয় সিদ্ধান্ত ভঙ্গের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সত্যতা নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।

এই সিদ্ধান্তের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের এ সিদ্ধান্তের প্রতিবাদে রাতে চকরিয়া ও পেকুয়া উপজেলায় এমপি জাফর আলম-এর কর্মী-সমর্থকরা ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে। এ বিষয়ে জাফর আলম বলেছেন, ‘জেলা আওয়ামী লীগের এই সিদ্ধান্ত দলীয় গঠনতন্ত্র বিরোধী এবং নিয়মনীতি বহিভূর্ত। দলীয় প্রধানের সিদ্ধান্ত ছাড়া দলের একজন এমপিকে এভাবে অব্যাহতি দেয়া যায় না।

এদিকে সংসদ সদস্য জাফর আলমকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি এলাকায় এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুদ্ধ নেতা-কর্মীরা চট্টগ্রাম- কক্সবাবাজার মহাসড়কে ব্যারিকেড দেয়। রাত সাড়ে ৮টা থেকে চকরিয়া পৌর শহর চিরিংগায় বিক্ষোভ চলছিল। এতে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories