• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা দেশজুড়ে অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী সেমিফাইনালে লড়াইয়ে কে কার মুখোমুখি, খেলা কখন ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

এসএসসি-এইচএসসিতে সাবজেক্ট ম্যাপিং যেভাবে

প্রজন্মের আলো / ৩১১ শেয়ার
Update শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
ফাইল ফটো

অনলাইন ডেস্ক:

চলতি বছরের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা সব বিষয়ে না নিয়ে কেবল বিভাগভিত্তিক (গ্রুপ) তিনটি নৈর্বাচনিক বিষয়ে নেয়ার পরিকল্পনা করা হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষা হবে। আর বাকি বিষয়গুলোর মূল্যায়ন হবে এসএসসির ক্ষেত্রে জেএসসি ও সমমান এবং এইচএসসির ক্ষেত্রে জেএসসি, এসএসসি এবং সমমানের পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে। আর যদি করোনার কারণে পরীক্ষা না নেয়া যায়, তাহলে অ্যাসাইনমেন্ট এবং সাবজেক্ট ম্যাপিং অথবা শুধু বিষয় ম্যাপিংয়ের ভিত্তিতে ফল মূল্যায়ন করা হবে।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পাবলিক পরীক্ষার বিষয়ে সরকারের এ পরিকল্পনার কথা জানান। কিন্তু কীভাবে সাবজেক্ট ম্যাপিং করা হবে, সেটি এখনো ঘোষণা করেনি শিক্ষা মন্ত্রণালয়।

তবে, ঢাকা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় যেভাবে বিষয় ম্যাপিং করে বিভিন্ন বিষয়ের নম্বর নির্ধারণ করা হয়েছিল, সেই মডেলকে সামনে রেখেই এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সাবজেক্ট ম্যাপিং করে আবশ্যিক বিষয়গুলোর নম্বর ঘোষণা করা হতে পারে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ গণমাধ্যমকে বলেন, গত বছরের এইচএসসির অভিজ্ঞতা সামনে আছে। আর যেহেতু কেবল আবশ্যিক বিষয়, ফলে খুব সমস্যা হবে না এই কাজ করতে।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, করোনো পরিস্থিতি অনুকূলে এলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে গ্রুপভিত্তিক শুধু তিনটি নৈর্বাচনিক বিষয়ের ওপর পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর কমিয়ে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হতে পারে। বিভাগভিত্তিক নৈর্বাচনিক বিষয়, যেমন বিজ্ঞান বিভাগের জন্য পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ইত্যাদি। সম্ভাব্য সময় অনুযায়ী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে। জেএসসি পর্যায়ে যেসব বিষয় পড়ানো হয়, তার সব কটি এসএসসি বা এইচএসসির স্তরে থাকে না। আবার এসএসসিতে বিজ্ঞান বিভাগে পড়লেও অনেকে উচ্চমাধ্যমিকে গিয়ে বিভাগ পরিবর্তন করে মানবিক বা ব্যবসায় শিক্ষায় পড়ে। ফলে পড়ার বিষয়ও পরিবর্তিত হয়। আবার পরীক্ষা না হলে আগের পাবলিক পরীক্ষার সংশ্লিষ্ট বিষয়ের নম্বরকে বিবেচনা করে কাজটি করা হয়। এটি করা হয় বিষয় সাবজেক্ট ম্যাপিং করে। যেমন গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার মূল্যায়ন করা হয়েছিল সাবজেক্ট ম্যাপিং করে। তখন জেএসসি, জেডিসি পরীক্ষার আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের ২৫ শতাংশ এবং এসএসসি ও সমমানের আবশ্যিক বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ের নম্বরের ৭৫ শতাংশ বিবেচনা করে এইচএসসিতে বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ের নম্বর নির্ধারণ করা হয়েছিল।

এইচএসসির এই সিদ্ধান্ত সামনে রেখে আলোচনা করে সাবজেক্ট ম্যাপিং চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তা।

প্রজন্মের আলো ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন আর ফেসবুক পেজ লাইক দিন ও ফলো করুন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories