• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে সুবিধা, কী থাকছে নতুন কাঠামোয় গ্রাহকদের জন্য বিশাল সুখবর দিল ইসলামী ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

কঠোর আন্দোলনের হুশিয়ারি বেসরকারি কৃষি ডিপ্লোমা ও কারিগরি শিক্ষকদের

প্রজন্মের আলো / ২৮৮ শেয়ার
Update মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
প্রতিকী ছবি

অনলাইন ডেস্ক:

কারিগরি শিক্ষা অধিদপ্তরে শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার বিচার ও বেতন-ভাতার দাবিসহ ১১দফা দাবিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরে আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে অবস্থান কর্মসূচি পালন করবে বেসরকারি কৃষি ডিপ্লোমা শিক্ষকরা। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ বেসরকারি কৃষি ডিপ্লোমা এসোসিয়েশনের চেয়ারম্যান মো.শাখাওয়াত হোসেন ভূঁইয়া’র সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এর আগে গত ১ ফেব্রুয়ারি কারিগরি শিক্ষা অধিদপ্তরে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের সারাদেশের শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনাসহ ১১ দফা দাবিতে আল্টিমেটাম দেন বেসরকারি কৃষি ডিপ্লোমা এসোসিয়েশনসহ কয়েকটি শিক্ষক সংগঠন। সে জানানো হয় ১২ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষকদের দাবি-দাওয়া কার্যকর না হলে কঠোর আন্দোলনে নামবেন শিক্ষকরা।

প্রেসক্লাবের সামনে মানববন্ধনরত অবস্থায় করেন শিক্ষকরা।প্রেসক্লাবের সামনে মানববন্ধনরত অবস্থায় করেন শিক্ষকরা।

এবিষয়ে বাংলাদেশ বেসরকারি কৃষি ডিপ্লোমা এসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভূঁইয়া বলেন, দেড় যুগেরও বেশি সময় ধরে বিনা বেতনে প্রতিষ্ঠান পরিচালনা করার পর ২০১৯ সালে তাদের প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্ত হয়। কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তার ছলচাতুরীতে তাদের বেতন-ভাতা এখনো দেয়া হচ্ছে না। তাছাড়া সরকার কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়ে যে সুযোগ সুবিধা দিয়েছেন তা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন। আমাদের দাবি-দাওয়া না মানা হলে আমরণ অনশন চালিয়ে যাবো।

নির্যাতনের শিকার শিক্ষক।নির্যাতনের শিকার শিক্ষক।

গত ২৩ জানুয়ারি মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও)ভুক্ত কৃষি ডিপ্লোমা কলেজের শিক্ষকদের চলমান সংকট নিরসনে কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে দেখা করতে চাইলে পরিচালক (প্রশাসন) এস.এম মঈন উদ্দিন আহমেদ তাদের এক সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করে দেওয়ার আশ্বাস দেন। এরপর তারা কাজ শেষ করে বেরিয়ে যাওয়ার পথে অধিদফতরের সহকারী পরিচালক (এডি) বিমল মিশ্র,  মো. কামরুজ্জামান, বিশ্বজিৎ, সাইফুল ইসলাম, শ্যামলের  নির্দেশে একটি সংঘবদ্ধ চক্র অতর্কিত হামলা চালায়।  টেনে-হিঁচড়ে অধিদফতরের ভেতরে নিয়ে ৪ ঘণ্টা আটকে রাখে। এ সময়  তাদের শারীরিকভাবে লাঞ্ছিতও করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে গুরুতর আহত ৫ জন শিক্ষককে কারিগরি শিক্ষা অধিদফতর থেকে উদ্ধার করে সোহোরাওয়ার্দি মেডিক্যাল কলেজ হাসপাতালে  নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories