• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে সুবিধা, কী থাকছে নতুন কাঠামোয় গ্রাহকদের জন্য বিশাল সুখবর দিল ইসলামী ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

কারিগরি থেকে শিক্ষার্থীদের মুখ ফিরিয়ে নেয়ার শঙ্কা

প্রজন্মের আলো / ৩২৩ শেয়ার
Update শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

অনলাইন ডেস্ক:

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে বিভাগভিত্তিক অভিন্ন প্রশ্নে ভর্তি পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছে প্রাইভেট পলিটেকনিক উদ্যোক্তা সমিতি।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ভর্তি সংক্রান্ত নীতিমালায় যে পরিবর্তন আনা হয়েছে, সেভাবে ভর্তি করলে কারিগরি থেকে অনেক শিক্ষার্থী মুখ ফিরিয়ে নেবে।

এসময় সংগঠনের পক্ষ থেকে তিনটি দাবি করা হয়। দাবিগুলো হলো, মান যাচাই করে সব বিভাগের জন্য অভিন্ন প্রশ্নে ভর্তি পরীক্ষা নেয়া। মানবিক, বাণিজ্য ও মাদরাসা বিভাগের এসএসসি কোর্সে যদি কোনো ঘাটতি থাকে তা পূরণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রথম ও দ্বিতীয় পর্বের সিলেবাসে প্রয়োজনীয় বিষয়বস্তু অন্তর্ভুক্ত এবং মেকআপ কোর্সের প্রয়োজন থাকলে ভর্তির পর ক্লাস শুরুর আগে তিন সপ্তাহ ক্লাস নেয়া।

লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. শামসুর রহমান বলেন, চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি সংক্রান্ত নীতিমালায় বিজ্ঞান ছাড়া অন্য বিভাগে ভর্তির জন্য তিন সপ্তাহ ক্লাস করে যোগ্যতা অর্জন করতে বলা হয়েছে। এটি বাস্তবায়ন কঠিন হয়ে যাবে। একই নীতিতে সব বিভাগের শিক্ষার্থী ভর্তি না করালে অনেকে জটিলতার কারণে কারিগরিতে ভর্তি হওয়া থেকে মুখ ফিরিয়ে নেবে।

তিনি বলেন, দেশের ৪১টি সরকারি পলিটেকনিক ও পাঁচ শতাধিক বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে কারিগরি শিক্ষা অ্যাক্ট অনুযায়ী এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি সুযোগের বিধান আছে। ১৯৫৫ সাল থেকে ইঞ্জিনিয়ারিং কোর্সের এসএসসি বিজ্ঞান, বাণিজ্যিক, মানবিক থেকে পাস করা শিক্ষার্থীরা ভর্তি হয়ে ডিপ্লোমা প্রকৌশলী হচ্ছেন। তারা দেশ-বিদেশে যোগ্যতার সঙ্গে দায়িত্বপালন করে আসছে। কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ২০২১-২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগ ছাড়া অন্যান্য বিভাগ যেমন মানবিক, বাণিজ্য ও মাদরাসা বিভাগের এসএসসি উত্তীর্ণদের অযৌক্তিকভাবে তিন সপ্তাহের মেকআপ (অগ্রিম) কোর্স করে যোগ্যতার পরীক্ষায় পাস করলে ভর্তির জন্য আবেদন করতে বলা হয়েছে।

এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়, নতুন ভর্তি নীতিমালায় বৈষম্যমূলক, অযৌক্তিক ও এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বিভেদ তৈরি করবে। বিপুল-সংখ্যক শিক্ষার্থী পলিটেকনিকে পড়তে নিরুৎসাহিত হবে। সরকারের কারিগরি শিক্ষায় ভর্তির লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories