• শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

কৃষককেও দক্ষ করে বিদেশ পাঠানোর জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে : নওগাঁ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী

প্রজন্মের আলো / ২৫১ শেয়ার
Update রবিবার, ১১ জুন, ২০২৩

তানভীর রহমান:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন কৃষককেও দক্ষ করে বিদেশে পাঠানোর জন্য বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বিদেশ যেতে আগ্রহী যে কৃষক যে কাজে পারদর্শী তাকে সেই বিষয়ে কারিগরি প্রশিক্ষণ প্রদাণের মাধ্যমে সরকারি সনদপত্র প্রদান করা হবে।

কারণ বিদেশে দক্ষ জনবল ছাড়া অদক্ষ জনবল পাঠিয়ে কোন লাভ নেই। তাই বিদেশে দক্ষ জনবল পাঠানোর লক্ষ্যে সরকার সারা দেশের প্রতিটি উপজেলাতে একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করছে। যাতে বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তি খুব সহজেই বাড়ির কাছে কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ হিসেবে বিদেশ গমন করতে পারেন।

মন্ত্রী রোববার (১১ জুন) নওগাঁর রাণীনগর উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বলেন। এর আগে মন্ত্রী লাল ফিতা কাটার পর ফলক উন্মোচন করেন। পরে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এবং প্রশিক্ষণ কেন্দ্রে গাছ রোপন করার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে রাণীনগর উপজেলা প্রশাসন কর্তৃক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম এনডিসির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। এছাড়াও বক্তব্য রাখেন ৪০টি টিটিসি ও ০১টি আইএমটি স্থাপন প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব সাইফুল হক চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, নওগাঁর গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন   উপস্থিত ছিলেন।

“থাকবো ভালো, রাখবো ভালো দেশ বৈধপথে প্রবাসী আয়-গড়বো বাাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশের ৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে রবিবার রাণীনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ একযোগে ২৭টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories