• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: জেলা প্রশাসক

প্রজন্মের আলো / ১৪৩ শেয়ার
Update সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

মো.মোস্তাক আহমেদ:

দেশের চলমান পরিস্থিতির পর নওগাঁয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সে বিষয়ে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারির পাশাপাশি জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সচেষ্ট আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল।

রোববার (১০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান জেলা প্রশাসক। প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্দেশনায় জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত সকল সমর্পনযোগ্য আগ্নেয়াস্ত্র লাইসেন্সের বিপরীতে ক্রয়কৃত আগ্নেয়াস্ত্র জমা নেয়া হয়েছে। বর্তমানে জমাকৃত আগ্নেয়াস্ত্র কমিটির মাধ্যমে যাচাই-বাচাই করে ফেরত প্রদানের প্রক্রিয়া চলমান আছে। এছাড়াও গত দুই মাসে জেলায় ১৫২টি মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে ৪১টি মামলায় ৬ লাখ ৫৯ হাজার ৯৫০ টাকা জরিমানা ও ১৪০ জনকে কারাদন্ডের দন্ডিত করা হয়েছে। সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং চোরাচালন রোধে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত দুই মাসে ৩৩১টি অভিযান পরিচালনা করে ২১৪টি মামলায় ২৩৪ জনকে আটক করে।  ২ কোটি ৬৭ লাখ ৩৯ হাজার ৯২টাকা সমমূল্যের মালামাল উদ্ধার করে।

জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও মানুষের ক্রয় ক্ষমতার নাগালের মধ্যে রাখতে টাস্কফোর্সের মাধ্যমে বাজার মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও সচেতনতামূলক গনসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়। এই কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন বাজার ও চালকলে ব্যবসায়ী, বিক্রেতা ও ক্রেতাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। একই সাথে নিষিদ্ধ পলিথিন ব্যাবহারের জন্য ১৭টি মামলায় ১৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, নওগাঁ শহরের যানজট নিয়ন্ত্রণে অনিবন্ধিত অটোরিক্সা, থ্রি হুইলার পৌরসভার মাধ্যমে নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অচিরেই অনিবন্ধিত অটোরিক্সা, থ্রি হইলার নওগাঁ শহরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হবে। সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এবছর শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

নওগাঁ জেলায় বিভিন্ন সময়ে রাজনৈতক কারনে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের বিষয়ে গঠিত কমিটির সভা আয়োজন ও গণবিজ্ঞপ্তি জারি করাসহ এ সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে।

শ্রেনিকক্ষে নিয়মিত পাঠদান কার্যক্রম অব্যাহত রাখাসহ শিক্ষা প্রতিষ্ঠানে শৃংখালা ফিরিয়ে আনা হয়েছে। বৈষম্যবিরোধি ছাত্র-জনতার আন্দোলনে নওগাঁ জেলার শহিদদের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং আহতদের চূড়ান্ত তালিকা প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে। জেলার যে সমস্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে সরকার কর্তৃক প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে, সে সমস্ত প্রতিষ্ঠান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে জনগন তাদের কাঙ্ক্ষিত সেবা পেতে পারে বলেও জানান জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories