• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রজন্মের আলো / ১২৭ শেয়ার
Update সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

তন্ময় রহমান:

‘সমন্বিত উদ্যোগে দুর্যোগ প্রতিরোধ’ প্রতিপাদ্যে নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি রোধ করা সম্ভব না হলেও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা যায়। ফায়ার সার্ভিস কেবল অগ্নিকাণ্ডে নয়, সব ধরনের দুর্যোগে উদ্ধার ও সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জেলা প্রশাসক আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সচেতনতা কার্যক্রম বাড়াতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোর অংশগ্রহণে নিয়মিত প্রশিক্ষণ ও মহড়া আয়োজনের ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক কান্তি বর্মন, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আশিকুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন এবং সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

আলোচনা সভার আগে দুর্যোগ মোকাবিলা বিষয়ে মাঠপর্যায়ে মহড়া প্রদর্শন করা হয়। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ রেড ক্রিসেন্ট, বাংলাদেশ স্কাউটস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories