• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ১৮৬ শেয়ার
Update মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

সাদেকুর রহমান বাঁধন/ আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর:

নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ, প্লাস ক্যাম্পেইন (১৫-১৮) জুন-২০২৩ উপলক্ষে সাংবাদিকগণের জন্য জেলা ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নওগাঁ সিভিল সার্জন সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিস কর্তৃক আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার।

এসময় সিভিল সার্জন জানান আগামী ১৮জুন সারা দেশের সঙ্গে একযোগে আনুষ্ঠানিক ভাবে নওগাঁর ১১টি উপজেলা ও সকল পৌর সভাসহ ২০হাজার ৪শত ৬০টি কেন্দ্রের মাধ্যমে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পেইনের মাধ্যমে ৬-১১মাস বয়সী ৩৪হাজার ৮শত ৯৬জন ও ১২-৫৯মাস বয়সী ৩লাখ ১৮হাজার ৪৭জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে কোথাও কোন অনিয়ম কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করার আহবান জানান তিনি। কোন অপপ্রচারে কান না দিয়ে সরকারের লক্ষ্যকে সঠিক ভাবে বাস্তবায়ন করতে স্ব স্ব কেন্দ্রে গিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ার মতো শিশুদের নিয়ে গিয়ে ক্যাপসুল খাওয়ানোর প্রতি জেলার সকল অভিভাবকদের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জানান সিভিল সার্জন।

এসময় আরো উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুনীর আলী আকন্দ, ডা. রফিকুল ইসলাম, ডা. আশীষ কুমার সরকার, ডা. জয়ীতা সাহা প্রমুখ। কর্মশালায় জেলা প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, মোফস্বল সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সাাংবাদিক সংগঠনের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories