• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় জীবিত আছিয়াদের নিরাপত্তায় স্কুল শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি

প্রজন্মের আলো / ১৪৯ শেয়ার
Update মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

খন্দকার আবু রায়হান:

‘জীবিত আছিয়াদের নিরাপত্তা দিবে কে’ এ স্লোগান নিয়ে সারাদেশের বিভিন্ন জায়গায় শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে প্লেকার্ড হাতে নওগাঁয় অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ফাতেমা আফরিন ছোঁয়া। (সোমবার, ১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে এই অবস্থান কর্মসূচি পালন করে। ফাতেমা আফরিন ছোঁয়া নওগাঁ সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

এসময় শিক্ষার্থী ফাতেমা আফরিন ছোঁয়া মুখে কালো কাপড় বেঁধে এবং হাতে মোমবাতি ও প্রতিবাদী পোস্টার নিয়ে প্রায় এক ঘণ্টা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অবস্থান করে।

সাম্প্রতিক সময়ে মাগুরায় যৌন নির্যাতনে শিকার হয়ে আট বছরের শিশু আছিয়ার মৃত্যু হয়। এছাড়া সারাদেশের বিভিন্ন জায়গায় শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের শিকার হতে হচ্ছে। স্কুল, কলেজ ও গন্তব্যে নিরাপদে আসা-যাওয়া করতে চায় নারী ও শিক্ষার্থীরা। কোনো ধরনের হয়রানি তারা চান না। ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানানো হয়।

শিক্ষার্থী ফাতেমা আফরিন ছোঁয়া বলেন, ‘আমরা আর কোনো আছিয়াকে হারাতে চাই না। জীবিত আছিয়াদের আমরা নিরাপত্তা চাই। স্কুল-কলেজ ও কাজ শেষে আমরা নিরাপদে বাড়ি ফিরতে চাই। ধর্ষণের ঘটনায় যারাই জড়িত তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানাই।’

প্রতিবাদী ফাতেমা আফরিন ছোঁয়ার বাবা জনপ্রিয় যাযাবর ব্যান্ডের সঙ্গীত শিল্পী খাদেমুল ইসলাম ক্যাপ্টেন বলেন, ‘বাচ্চাকে স্কুলে পাঠাতেও ভয় লাগে এই জন্য যে নিরাপদে বাড়ি ফিরতে পারবে কি না তা নিয়ে দুশ্চিন্তা কাজ করে। আমার আপনার বাচ্চা নিরাপদ নয়। মাত্র কয়েক দিনের ব্যবধানে সারাদেশের বিভিন্ন জেলায় অজস্র শিশু ও নারী ধর্ষণের শিকার হয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছ থেকে কী শিখবে? আমরা আর কোনো আছিয়াকে হারাতে চাই না। বর্তমান প্রেক্ষাপটে জীবিত আছিয়াদের নিরাপত্তা জরুরি হয়ে পড়েছে। স্বাধীন বাংলায় আমরা আর কোনো ধর্ষক দেখতে চাই না। দ্রুত ধর্ষকদের বিচারকার্য শেষ করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর হোক এমনটাই আমার চাওয়া।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories