• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় দুই মাথা, তিন হাত নিয়ে নবজাতকের জন্ম

প্রজন্মের আলো / ১২১ শেয়ার
Update শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

তন্ময় রহমান:

নওগাঁয় দুই মাথা ও তিনটি হাত নিয়ে জন্ম নেওয়া এক নবজাতকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। কিন্তু জন্মের মাত্র এক ঘণ্টা পরই তার মৃত্যু হয়।

নওগাঁ জেলা শহরের প্রাইম ল্যাব অ্যান্ড হাসপাতালে সদর উপজেলার রকির স্ত্রী আরিফা নামের এক গৃহবধূ নবজাতকটির জন্ম দেন। শিশুটির এমন বিরল শারীরিক গঠনের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে উৎসুক মানুষের ভিড় জমে।

হাসপাতাল সূত্র জানায়, শিশুটির দেহে বিরল ধরনের জন্মগত বিকৃতি (Congenital Anomaly) থাকায় তার একাধিক অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করছিল না। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা সত্ত্বেও জন্মের একঘণ্টা পর শিশুটির মৃত্যু হয়।

নবজাতকের পরিবার জানায়, গর্ভাবস্থায় কয়েকবার আল্ট্রাসনোগ্রাম করা হলেও শিশুর এই অস্বাভাবিকতা আগে ধরা পড়েনি। এমন মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, জিনগত জটিলতা বা ভ্রূণ বিভাজনজনিত সমস্যার কারণে এই ধরনের বিরল ঘটনা ঘটে থাকে। চিকিৎসকেরা এই ঘটনাকে কুসংস্কারের ঊর্ধ্বে রেখে বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories