• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

প্রজন্মের আলো / ৫৫ শেয়ার
Update শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় নতুন বছরের প্রথম দিনেই, নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত, নতুন বইয়ের ঘ্রাণ ও হাতে বই পাওয়ার আনন্দ তাদের মধ্যে বাঁধভাঙা উল্লাস তৈরি করে। আজ সকাল ১০টা থেকে নওগাঁর বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বই বিতরণ কার্যক্রম শুরু হয়। সারিবন্ধ ভাবে প্রতিষ্টানের শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এসময় শিক্ষার্থীরা নতুন বইয়ের গন্ধ শুঁকে, পাতা উল্টে অনুভূতি প্রকাশ করেন। তারা জানান, এটি তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।

জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও আইসিটি বিভাগ সূত্রে জানা যায়, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্টানে মোট চাহিদা ২৮লাখ ৪৮হাজার ৮৬৬টি বই এর বিপরীতে পাওয়া গেছে ২০লাখ ৬৮হাজার ১৮০টি বই, প্রাথমিক ও প্রাক- প্রাথমিক শিক্ষা প্রতিষ্টানে চাহিদা ছিল ১০লাখ ৮৮হাজার ৯০৫টি বই। চাহিদা অনুযায়ী সবগুলো বই পাওয়া গেছে।

প্রথম শ্রেণির মিনাহা তাফিদ গ্রন্থ, আবিদ অবরার সহ একাধিক শিক্ষার্থী  বলেন, গত বছরের চেয়ে এই বছর তাদের বই এর কভার অনেক বেশি সুন্দর।বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুব ভালো লাগছে এবং অনেক খুশি আমরা।

নওগাঁ জিলা স্কুল, প্রধান শিক্ষক, মুহা: সোলাইমান বলেন, নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। এতে তাদের মনোবল বৃদ্ধি পেয়েছে। তারা খুবই উচ্ছ্বসিত। চাহিদা অনুযায়ীই বই পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories