• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় বিএনপি নেতা মাহবুবুর রহমান ডাবলুর উঠান বৈঠক

প্রজন্মের আলো / ১৪৯ শেয়ার
Update রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

 

নওগাঁ প্রতিনিধি:

“তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক”এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় শহরের কোমাইগাড়ি এলাকায় দুটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টি ও ৩১ দফা কর্মসূচির বার্তা জনসাধারণের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে নওগাঁ পৌরসভার অন্তর্গত কোমাইগাড়ি মধ্যপাড়া ও ওটিপাড়া এলাকায় দুটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি বৈঠকে প্রায় ৫ শতাধিক মানুষের উপস্থিত লক্ষ্য করা যায়। তবে পুরুষের চেয়ে নারীদের উপস্থিতি চোখে পরার মতো।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নওগাঁ সরকারি কলেজের ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মাহবুবুর রহমান ডাবলু ।

এসময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সাথী, জেলা যুবদলের আহ্বায়ক কমিটিরব সদস্য আশিকুর আজাদ আশিক, সৌরভ খান, জেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ, যুবনেতা রুবেল সরকার ওয়ার্ড বিএনপি নেতা মামুন প্রধান অতিথি তার বক্তব্যে তরুণ ভোটারদের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং আগামীর নির্বাচনে তরুণদের সক্রিয় ভূমিকার আহ্বান জানান। অনুষ্ঠানে তরুণ ভোটাররা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাঁদের ভাবনা, প্রত্যাশা ও নানা অভিমত তুলে ধরেন এছাড়াও তার বক্তব্যে আরো বলেন, “জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি কেবল একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি বাস্তব রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে নারী অধিকার ও ক্ষমতায়ন, যুব সমাজের বেকার ভাতা, কৃষক ও শ্রমিকদের ন্যায্য মূল্য ও অধিকার নিশ্চিত করা হবে। যার মাধ্যমে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
“দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সুশাসন ফিরিয়ে আনতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে”।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এক নম্বর ওয়ার্ড মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফারজানা,এক নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি বাবু, এবং তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলাল মণ্ডল প্রমূখ সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এলাকাবাসীর উপস্থিতিতে দুটি উঠান বৈঠক’ই ছিল জনসমাগমে মুখরিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories