• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় বিশ্ব মেডিটেশন দিবস পালিত

প্রজন্মের আলো / ৯২ শেয়ার
Update সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

শাহরিয়ার শাওন:
 নওগাঁয় বিশ্ব মেডিটেশন দিবস পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘মন ভালো তো সব ভালো’।এ উপলক্ষে   ২০ ডিসেম্বর রোববার সকাল সাতটায় ড্যাফোডিলস্ জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে মেডিটেশন চর্চার এ আয়োজন করা হয়। এ সময় উপস্থাপনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশন নওগাঁ শাখার দায়িত্বশীল মো. শাহাজাহান আলী।
কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শহীদ আল বোখারী মহাজাতক অনলাইনে যুক্ত হয়ে বলেন, পরিবেশের দূষণ যেমন সবাইকে কষ্ট দেয়, তেমনি যে কোন মানুষের মনের দূষণ চারপাশের মানুষের কষ্টের কারণ হয়। তাই মন ভালো রাখার গুরুত্ব সর্বাধিক। ব্যক্তি মন ভালো থাকলে, মনে প্রশান্তি থাকলে পরিবারে, সমাজে ও বিশ্বে শান্তি আসবে। এক্ষেত্রে মেডিটেশন সবচেয়ে সহায়ক শক্তি।
তিনি আরও বলেন, এখনকার ডিজিটাল জীবনে বিলাস ও গতি বেড়েছে। কিন্তু ব্যক্তির মন আক্রান্ত হয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা, অস্থিরতা, ক্ষুব্ধতা, ট্রমা, ভয়, রাগ, অনিশ্চয়তা, বিষণ্নতা ও একাকিত্বে। মনের এই অসুখ শতকরা ৭৫ শতাংশ রোগ সৃষ্টি করে। সারা পৃথিবীর স্বাস্থ্য বিশেষজ্ঞরা এখন একমত যে, মনোগত ও মনোদৈহিক এই রোগগুলো থেকে মুক্তির পথ দেখায় মেডিটেশন। তাই আসুন, নিয়মিত মেডিটেশন চর্চা করি, মনের যত্ন নিই, মনকে ভালো রাখি এবং সুস্থ-সুখী কর্মময় জীবন গড়ে তুলি।
এ সময় অন্যান্ন্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশন নওগাঁ এর দায়িত্বশীল মো. এনামুল হক, নওগাঁ শাখা প্রোগ্রামের সেবক মো. হাসিব মনোয়ারসহ প্রমুখ। মেডিটেশন চর্চায় প্রায় ৪০ জন ব্যক্তি অংশগ্রহণ করেন।
 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories