• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় ব্রীজের নিচে থেকে ডাকাতের জবাই করা লাশ উদ্ধার

প্রজন্মের আলো / ১৯১ শেয়ার
Update সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
নিহত জাইদুল ইসলাম

 সংবাদদাতা:

নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি ব্রীজের নিচে থেকে জাইদুল ইসলাম (৪২) নামের এক ডাকাতের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যার সময় ধান কাঁটা আদিবাসী শ্রমিকরা দেখতে পেয়ে থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহত জাইদুল পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের কোতালী গ্রামের বাসিন্দা মৃত অছিম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার কালনা গ্রামের একটি মাঠে স্থানীয় আদিবাসীরা ধান কাটার কাজ করছিলেন। তাদের কাজ শেষে সন্ধ্যার সময় বাড়ি আসার সময় গ্রামীণ সড়কের একটি ব্রীজের নিচে পলিথিন দেখতে পায় তারা। তাদের মধ্যে থেকে একজন নারী সেই পলিথিনের কাছে গিয়ে গলা কাঁটা একটি লাশ বাঁধা দেখে চিৎকার দেয়। সে সময় তাদের চিৎকারে অন্যরা এসে থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে স্থানীয়রা আরও বলেন, নিহত জাইদুল ইসলাম একজন ডাকাত ছিলো। সে চুরি, ছিনতাই ও ডাকাতি করতো। তার নামে বিভিন্ন থানায় কয়েকটি মামলা আছে।

সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাশমত আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন অন্তে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হবে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাইয় ও ডাকাতির কয়েকটি মামলা আছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories