• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে সুবিধা, কী থাকছে নতুন কাঠামোয় গ্রাহকদের জন্য বিশাল সুখবর দিল ইসলামী ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার বাজেট বাস্তবায়ন করে সবার ভাগ্য বদলাতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

প্রজন্মের আলো / ৪২ শেয়ার
Update শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

তাহেরা এনায়েত করিম:

নওগাঁয় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও  যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬। বৃহশপতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের মুক্তির মোড়স্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির শুরু হয় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথমে শহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানানো মাধ্যমে।

এরপর স্থানীয় এমপি ,জেলা পরিষদ, পুলিশ, নওগাঁ পৌরসভা, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজ,এফএনবি, প্রজন্মের আলো-প্রজন্মের মেলা, বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

 এরপর সকাল ৯টায়  নওগাঁ জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন এবং রঙিন ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আকর্ষণীয় কুচকাওয়াজ প্রদর্শিত হয়। অতিথিবৃন্দ কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। কুচকাওয়াজ শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
 অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories