• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় স্কুল ছাত্রীকে উত্যক্ত; মধ্যরাতে যুবক গ্রেফতার

প্রজন্মের আলো / ৪১ শেয়ার
Update মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় গোলাম মোস্তফা রাব্বি (২৭) নামে এক যু্বককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার রাত ২টার দিকে সদর উপজেলার কাদোয়া গ্রামের উত্তরপাড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গোলাম মোস্তফা রাব্বি ওই গ্রামের মো: হাফিজার রহমানের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশের মিডিয়া সেলে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

জেলা পুলিশের মিডিয়া সেলে জানানো হয়- সোমবার রাত ১০টায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মোবাইল ফোনে জানতে পারেন দশম শ্রেণির একছাত্রী স্কুল শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে তাকে একা পেয়ে  বিকেলে অজ্ঞাতনামা এক যুবক মোটরসাইকেল চালিয়ে ছাত্রীর সামনে গতিরোধ করে তার গায়ে হাত দেয় এবং শরীর স্পর্শ করে (ব্যাড টার্চ) দ্রুত মোটরসাইকেলে নিয়ে চলে যায়। তারপর থেকেই  ছাত্রীটি ভয়ে হতাশায় (ডিপ্রেশন) ভুগছে। এছাড়া আর স্কুলে যাবে না বলেও জানায়।

পুলিশ সুপার তাক্ষনিক গুরুত্ব সহকারে জেলা গোয়েন্দা শাখা নওগাঁকে আসামি সনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করার নির্দেশ দেন। জেলা গোয়েন্দা শাখা তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে মোটরসাইকেল টি সনাক্ত করে। পরবর্তীতে অভিযান পরিচালনা করে রাত ২টার দিকে নিজ বাড়ি থেকে গোলাম মোস্তফা রাব্বিকে গ্রেফতার করা হয়। ঘটনার  সময় আসামী যে মোটরসাইকেল ব্যবহার করছিল  এবং যে শার্ট পরে ছিল তা জব্দ করা হয়েছে।  এ বিষয়ে ভুক্তভোগীর মা নওগাঁ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটা মামলা দায়ের করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী গোলাম মোস্তফা রাব্বি বিষয়টি পুলিশের নিকট বলে স্বীকার করেছে। সেই সাথে অতীতেও স্কুল ছাত্রীদের উত্যক্ত ও শরীর স্পর্শ করে (ব্যাড টার্চ)করেছে বলে তথ্য পাওয়া যায়।

নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন- ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আলাতদের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে। সড়কে ইভটিজিংকারী অথবা স্কুল ছাত্রীদের শরীর স্পর্শ করা (ব্যাড টার্চ) ব্যক্তিদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর হস্তে দমন করবে। সবার জন্য পথ নিরাপদ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories