• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত 

প্রজন্মের আলো / ৭৯ শেয়ার
Update রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে শহরের নওজোয়ান মাঠে এই জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পরিচালনা করেন মাজলিসুল মোফাচ্ছেরিন নওগাঁ জেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী।
জানাজা নামাজে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, হেফাজতে ইসলাম, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতকর্মীরা অংশগ্রহণ করেন।
জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, বিএনপি মনোনীত নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব, জেলা জামায়াতের সেক্রটারী আ স ম সায়েম, নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মাহফুজুর রহমান, নওগাঁ-২ (পত্নীতলা-ধামুইরহাট) আসনের জামায়াতের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াতের প্রার্থী খবিরুল ইসলাম, নওগাঁ-৫ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী কাজী আতিকুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আরমান হোসেন, তানজিম বিন বারী, ফজলে রাব্বি, সাদনান সাকিবসহ অন্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ওসমান হাদি বাংলাদেশের রাজনীতির আকাশে একজন উজ্জ্বল নক্ষত্র। দেশীয় এবং আন্তর্জাতিক চক্র মিলে তাকে হত্যা করেছে৷ হাদি দেশের মানুষের জন্য নিবেদিত প্রাণ ছিলেন৷ দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় হাদির অনেক বড় প্রয়োজন ছিলো। হাদি ভাইকে আমরা কেউ দেখিনি কিন্তু তার বক্তব্য, তার দেশপ্রেম, তার যুক্তির কাছে সকল ফ্যাসিস্ট স্বৈরাচার এবং ভারতীয় আধিপত্যবাদ পরাজিত হয়েছিল। এটা বুঝতে পেরেই তারা হাদি ভাইকে হত্যার জন্য গুলি করেছে৷ কিন্তু তারা এক হাদিকে শহিদ করেছে এখন আমাদের হৃদয়ে লক্ষ্য কোটি হাদি জেগে উঠেছে। আমরা আজকে জানাজা থেকে শপথ নিচ্ছি আমরা সকলেই একেকটা হাদি হবো এবং বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে মুক্ত করে ছাড়বো। আমরা ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ওসমান হাদী হত্যার রহস্য উদঘাটন এবং বিচার নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মক কাজ করে যাচ্ছে। অতীতে নওগাঁতে যারা মানুষের উপর জুলুম করেছে তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকলকে সাথে নিয়ে নওগাঁর শান্তি শৃঙ্খলা রক্ষা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories