নওগাঁয় ৫ শতাধিক পথচারীর মাঝে নওগাঁ ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের ইফতার বিতরণ
প্রজন্মের আলো
/ ১২৯
শেয়ার
Update
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
অনুগ্রহ করে শেয়ার করুন
নওগাঁ প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁয় সাধারণ পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘নওগাঁ ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন’। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রকৌশলী মো. ফজলে রাব্বির সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় প্রায় ৫০০ জন অসহায় ও সাধারণ পথচারীর মাঝে ইফতারের প্যাকেট তুলে দেওয়া হয়। সংগঠনের সদস্যরা নিজ হাতে পথচারী, রিকশাচালক ও শ্রমজীবী মানুষের মাঝে এসব ইফতার পৌঁছে দেন।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন— নওগাঁ ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আরাফাত, অর্থ সম্পাদক প্রকৌশলী মো. ইমন, সদস্য সচিব শিহাব হোসেন এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।